মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ |
ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের কল সেন্টার ১৩৬৩৬ (দেশি) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের রুটে সাময়িকভাবে স্থগিত হওয়া ফ্লাইটের যাত্রীদের কোনো বাড়তি খরচ ছাড়াই টিকিটের পুরো টাকা ফেরত অথবা ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি আজ বুধবার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ থাকবে। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে বিমানের নিয়মিত সেবাগুলো আগের শিডিউল অনুযায়ী চালু রয়েছে। বিমান কর্তৃপক্ষ জানায়, এই সময়ে স্থগিত

হওয়া ফ্লাইটের টিকিটধারী যাত্রীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই রিফান্ড বা তারিখ পরিবর্তনের সুবিধা পাবেন। যাত্রীরা দেশ-বিদেশের যেকোনো বিমান সেলস সেন্টার অথবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি থেকে এই সেবা নিতে পারবেন। ফ্লাইট সংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের বিমানের কল সেন্টার ১৩৬৩৬ (দেশি) অথবা +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬ (আন্তর্জাতিক) নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে