দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫

দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ |
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শনিবার (৫ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতেছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তারা আগে ব্যাটিং নিয়েছে। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিক শ্রীলংকা। সিরিজ বাঁচাতে আজকের এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। কলম্বোর প্রথম ওয়ানডে ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন। এছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদকে। ডানহাতি এই পেসারের বদলে দলে এসেছেন আরেক ডানহাতি পেসার হাসান মাহমুদ। অপরদিকে সফরকারীদের মতো শ্রীলংকার একাদশেও পরিবর্তন দুটি। আগের ম্যাচে স্পিনে বাংলাদেশকে কুপোকাত করা স্বাগতিকরা,

এবার স্পিনে আরও বাড়িয়েছে শক্তি। পেস বোলিং অলরাউন্ডার মিলান রাত্নায়াকের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে। এছাড়া ইশান মালিঙ্গার জায়গায় এসেছেন অভিজ্ঞ পেসার দুশমান্থ চামিরা। প্রেমাদাসায় টস জিতলে আগে ব্যাট করা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই সিরিজের আগে শেষ চার ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে লংকানরা। চলমান সিরিজের প্রথম ম্যাচেও একই বিষয়ের প্রতিফলন ঘটেছে। প্রতিটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলংকা। বিশেষ করে সন্ধ্যার পর এখানে শিশির জমে। ফলে, স্পিনাররা বেশ সুবিধা পায়। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবারও এটিও প্রমাণ করেছে লংকান স্পিনাররা। ৩ স্পিনার কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকশানা তুলে নিয়েছে বাংলাদেশের ৮ উইকেট। বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন,

‘আগের ম্যাচের ভুলগুলো যাতে এই ম্যাচে না হয় সেদিকে আমাদের মনোযোগ থাকবে। আমরা এই ম্যাচে জয়ের দিকেই সব নজর দেব। আশা করি দারুণ একটি ম্যাচ উপহার দিতে পারব।’ বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান। শ্রীলংকা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন আওয়ামী লীগ ছিলই, ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বিড়ি-সিগারেট বিক্রি করা কি হারাম? যা বললেন শায়খ আহমাদুল্লাহ ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট শিক্ষিকার অডিও ফাঁস যে টাকা আনবে সে নম্বর পাবে, যে আনবে না নম্বর পাবে না বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান? ‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা কুরবানির জন্য প্রস্তুত ‘নেইমার’, দাম ১২ লাখ কারিনার পর এবার আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি ৪ বিভাগে জনবল নিচ্ছে কাতার চ্যারিটি মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে