তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৬

তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৬ |
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের শুরু ভালো হয়নি। তবে টপ অর্ডারের দৃঢ় প্রত্যয়, মিডলের দায়িত্বশীল ব্যাটিং আর শেষে দিকে দ্রুত রান তোলায় তিন ফিফটির দিনে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২৮৪ রান জমা করেছে বাংলাদেশ। টাইগাররা এ সময় হারায় ৮ উইকেট। জয়ের জন্য ৫০ ওভারে ২৮৫ রান দরকার সফরকারী অস্ট্রেলিয়ার। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ গতি আনেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ১ উইকেট হারিয়ে ৬২ রান। ফিফটি করেই আউট হয়ে যান তানজিদ

তামিম। ফেরার আগে ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন। তার বিদায়ে ভাঙে ৯৬ রানের জুটি। এরপর উইকেটে আসা লিটন (৭ রান) অবশ্য থিতু হতে পারেননি। ৫৭ বলে ফিফটি করা শান্ত আউট হন ৮৬ বলে ৬৭ রান করে। এসময় ৩৪ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও ৪ বছর পর ওয়ানডেতে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ৭৫ রানের জুটিতে হৃদয় ফেরার আগে করেন ৩১ রান। সঙ্গী হারালেও হৃদয়ের ব্যাটে বাংলাদেশের রানের চাকা ঠিকই সচল ছিল। ৪৯ বলে ফিফটি পূর্ণ করার পর ৪৪তম ওভারে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে প্রথম ৩ বলেই হাঁকান

২ চার ও ১ ছক্কা। ৪৫ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ২৫০ রান। এরপর শেষ ৫ ওভারে ৩৪ রান করেন দুজনে মিলে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট