দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুন, ২০২৬

দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুন, ২০২৬ |
ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ আগুনে অন্তত ২০ জন মারা গেছেন। আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার (৩ জুন) সকালে মাইকাশা ইন হোটেলের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পাঁচতলা ভবনজুড়ে। ঘটনাস্থলে একের পর এক ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়। উদ্ধার কাজে দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক রেসপন্স ভেহিকেলসহ একাধিক ইউনিট অংশ নেয়। খবর এনডিটিভির। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং অধিকাংশ অতিথিই বিদেশি নাগরিক, যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন। আগুন লাগার সময় বেশিরভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন

বলে জানা গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, অনেকে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে নিচে লাফ দেন—এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হোটেলের নিচতলায় একটি রেস্তোরাঁও ছিল। সেখানে কর্মরত শেফ কেসর সিং জানান, সকাল প্রায় ৮টার দিকে তিনি একটি বৈদ্যুতিক চুলা চালু করতে গেলে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আগুনে গ্রাস করে নেয়। তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে সহকর্মীদের সতর্ক করি যে হোটেলে আগুন লেগেছে। বাইরে বেরিয়ে দেখি পুরো ভবনই আগুনে জ্বলছে। কোনোমতে আমি প্রাণে বাঁচতে সক্ষম হই। আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় যেসব সিদ্ধান্ত হলো