যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৬

যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৬ |
যুক্তরাজ্যের কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের কারণে ‘রেড ওয়ার্নিং’ বা লাল সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসের কয়েকটি অঞ্চলে এ সতর্কতা কার্যকর থাকবে। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, এ সময় তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। যুক্তরাজ্যের আবহাওয়া অধিদপ্তর মেট অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু এবং অসুস্থ মানুষের জীবনহানির আশঙ্কাও রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ, রেল ও সড়ক পরিবহনসহ বিভিন্ন অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হতে পারে। লাল সতর্কতার পাশাপাশি দেশটির আরও বিস্তৃত অঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ‘অ্যাম্বার ওয়ার্নিং’ বা কমলা সতর্কতা জারি রয়েছে। বিবিসির আবহাওয়া বিভাগ

জানিয়েছে, শুধু যুক্তরাজ্য নয়, পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলজুড়েই তীব্র তাপপ্রবাহ চলছে। আবহাওয়াবিদ হেলেন উইলেটসের মতে, ইউরোপজুড়ে অবস্থান নেওয়া শক্তিশালী উচ্চচাপ বলয় তাপকে বায়ুমণ্ডলের নিচের স্তরে আটকে রেখেছে। একই সঙ্গে বছরের এ সময়ে সূর্য থেকে পাওয়া তাপের পরিমাণও বেশি থাকায় তাপমাত্রা দ্রুত বাড়ছে। তিনি বলেন, উচ্চচাপের অবস্থানের কারণে দক্ষিণ দিক থেকে উষ্ণ বায়ু যুক্তরাজ্যে প্রবেশ করছে। ফলে স্থানীয়ভাবে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি ইউরোপের উষ্ণ অঞ্চলগুলো থেকেও গরম বাতাস আসছে। সম্প্রতি কিছু এলাকায় বৃষ্টি হলেও মাটি এখন বেশ শুষ্ক। ফলে সূর্যের তাপ মাটি ও বায়ুর তাপমাত্রা বাড়াচ্ছে। এদিকে ফ্রান্সের বিস্তীর্ণ এলাকায়ও চরম তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। দেশটির কয়েকটি স্কুল সাময়িকভাবে বন্ধ

রাখা হয়েছে। স্পেন, জার্মানি ও লুক্সেমবার্গের বিভিন্ন অঞ্চলও তাপপ্রবাহের সতর্কতার আওতায় রয়েছে। আবহাওয়াবিদেরা বলছেন, চলতি সপ্তাহে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকতে পারে। ফলে জনস্বাস্থ্য ও অবকাঠামোর ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির