দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬

দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬ |
রাজধানীর দক্ষিণখানের কাওলায় দুই বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে কাওলা টেকবাড়ী এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে। পরে শিশুটির মা বাসায় ফিরে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এজন্য প্রতিবেশী এক শিশুকে অভিযুক্ত করেছেন তিনি। আহত শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণখান থানার ওসি শরীফুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে কী ঘটেছে তা জানার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢামেক হাসপাতালে শিশুটির মা সাংবাদিকদের জানান, তিনি পেশায় গৃহকর্মী। দুপুর ১টার দিকে কাওলার ভাড়া বাসায় সন্তানকে রেখে কাজে যান। সাধারণত তাঁর অনুপস্থিতিতে প্রতিবেশীরা শিশুটিকে দেখে রাখেন।

কাজ শেষে দুপুর আড়াইটার দিকে তিনি বাসায় ফেরেন। ওই সময় শিশুটিকে কান্নারত অবস্থায় দেখেন। তার শরীরে রক্তের দাগ এবং পরনের পোশাক ভেজা ছিল। তিনি বুঝতে পারেন, মেয়েটি যৌন নিপীড়নের শিকার হয়েছে। তখনই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ভুক্তভোগীর মা জানান, শিশুটির বাবা আড়াই বছর আগে তাকে ছেড়ে চলে গেছেন। তখন তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। জন্মের পর একাই তাকে বড় করে তুলছেন। এজন্য তিনি গৃহকর্মী হিসেবে বিভিন্নজনের বাসায় কাজ করেন। তাঁর অবুঝ সন্তান প্রতিবেশী ১০ বছর বয়সী এক শিশুর সঙ্গে প্রতিদিনই খেলা করে। আজও তারা একসঙ্গে খেলা করছিল। তিনি ঘটনার

সময় উপস্থিত না থাকলেও বর্ণনা শুনে ধারণা করছেন, ওই ছেলেটিই এ কাজ করেছে। ঢামেক হাসপাতাল সূত্র জানায়, শিশুটির গোপনাঙ্গে রক্তাক্ত জখম রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সে দ্রুত সেরে উঠবে বলে আশাবাদী চিকিৎসকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার