১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৬

১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৬ |
ময়মনসিংহের ত্রিশালে একটি মসজিদের ইমামের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর উপজেলার মোক্ষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমামের নাম সাইফুল ইসলাম খোকা। তার বাড়ি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাপখালী গ্রামে। প্রত্যক্ষদর্শী ফরহাদ জানান, জুমার নামাজের আধাঘণ্টা পর মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে তিনি শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান ইমাম মেয়েটিকে ঝাপটিয়ে ধরে আছে। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে অভিযুক্তকে আটক করা হয়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, এলাকাবাসির খবরের প্রেক্ষিতে

অভিযুক্ত ইমামকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার মামলা করেছেন। উল্লেখ্য, ২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই উপজেলায় চারজন ইমাম আটকের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা পদ্মা-যমুনার পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া কারাগারে জন্মের পর মায়ের সঙ্গে কাটল ৭ বছর, অবশেষে মুক্ত মোবাশ্বেরা ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা ‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’ গরু চুরিতে আটক শিবির নেতা সাঈদীকে গরুর সাথে বেঁধে রাখল সাধারণ জনতা কোটিপতির সংখ্যা বেড়ে চললেও কমছে সাধারণের ক্রয়ক্ষমতা, দরিদ্রের খাবারে পড়েছে টান ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন বিএনপি সরকারের ক্যাঙ্গারু কোর্টে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ ৭ জনের ফাঁসির রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান