থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ |
থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে কম্বোডিয়া সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। শনিবারও দুই দেশের বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত থাকার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত ক্রসিংগুলো বন্ধ থাকবে। এর আগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন— কম্বোডিয়া যদি সীমান্ত এলাকা থেকে তাদের সব সেনা প্রত্যাহার না করে এবং স্থলমাইন অপসারণ না করে, তবে যুদ্ধবিরতি সম্ভব নয়। থাই কর্মকর্তারা জানিয়েছেন, শনিবারের সংঘর্ষে তাদের চারজন সেনা নিহত হয়েছেন। উভয়

পক্ষই বোমাবর্ষণ ও গোলাবিনিময় অব্যাহত থাকার কথা জানিয়েছে। তবে কম্বোডিয়া তাদের সামরিক হতাহতের হালনাগাদ তথ্য প্রকাশ করেনি। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, থাই যুদ্ধবিমান হোটেল ভবন ও একটি সেতুতে বোমা হামলা চালিয়েছে। অন্যদিকে থাইল্যান্ড জানায়, কম্বোডিয়ার রকেট হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। শনিবার নিহত চার সেনাসহ সোমবার থেকে এখন পর্যন্ত থাইল্যান্ডের মোট সামরিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। এ ছাড়া আহত হয়েছেন ২৭০ জন, যাদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিকও রয়েছেন। কম্বোডিয়া শুক্রবার জানিয়েছিল, তাদের পক্ষে অন্তত ১১ বেসামরিক নাগরিক নিহত এবং ৫৯ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে সীমান্তের উভয় পাশে অন্তত ৭ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার কম্বোডিয়া অভিযোগ

করে জানায়, তাদের ওপর আরও থাই বিমান হামলা হয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ১৩ ডিসেম্বর থাই সামরিক বাহিনী দুটি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাতটি বোমা নিক্ষেপ করেছে। পোস্টে আরও বলা হয়, থাই সামরিক বিমানগুলোর বোমাবর্ষণ এখনো বন্ধ হয়নি। থাই সেনাবাহিনীও নিশ্চিত করেছে যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত নিয়ে এক শতাব্দীরও বেশি সময় ধরে বিরোধ চলছে। ১৯০৭ সালে ফরাসি মানচিত্রবিদরা এই সীমান্ত নির্ধারণ করেন, তখন কম্বোডিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের