তোফাজ্জল হত্যা: এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নিল ঢাবি প্রশাসন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪

তোফাজ্জল হত্যা: এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নিল ঢাবি প্রশাসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ |
গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে কিছু শিক্ষার্থী তোফাজ্জল হোসেন নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে চোর সন্দেহে কয়েক দফা নির্যাতন করে। পরে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করে। এতে সামাজিকমাধ্যমসহ সারা দেশে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। সংঘটিত ওই ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে এখন পর্যন্ত বেশকিছু পদক্ষেপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২১ সেপ্টেম্বর) প্রক্টরের দফতর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব উদ্যোগের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ বাদী হয়ে শাহবাগ থানায় এ ঘটনায় মামলা করেন। অভিযুক্ত ৬ শিক্ষার্থীকে ঘটনা সংঘটিত হওয়ার ৬ ঘণ্টার মধ্যে প্রক্টরিয়াল টিমের

সহায়তায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং বর্তমানে জেল হাজতে আছে। এতে বলা হয়, ১৯ সেপ্টেম্বর সকালে হল প্রশাসনের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গঠিত হয়। ঘটনার ২০ ঘণ্টারও কম সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয় এবং উক্ত কমিটি ইতোমধ্যে একটি প্রতিবেদন প্রদান করেছেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে হল প্রশাসন অভিযুক্ত ৮ শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো শিক্ষার্থী জড়িত আছে কিনা তা জানার জন্য আরও একটি কেন্দ্রীয় তদন্ত কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পাশাপাশি পুলিশ প্রশাসনও প্রচলিত আইনে তদন্ত কাজ চালিয়ে

যাচ্ছে। এছাড়া জরুরি সিন্ডিকেট সভায় এ রকম ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর জন্য পরবর্তী পদক্ষেপ ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন ফেরত না পেয়ে আইসিসির কাছে রিজওয়ান রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ ঢাবির হলে কমিটির বদলে সমন্বয়ক দিল শিবির, মিশ্র প্রতিক্রিয়া মমতার রাজনৈতিক জীবনের অভিশপ্ত দিন শুক্রবার, খোয়ালেন দলীয় নাম ও প্রতীক আন্দামানে লঘুচাপের পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা তেজগাঁও কলেজ মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক ১০ মাসের মধ্যে আগস্টে সর্বনিম্ন মূল্যস্ফীতি কুড়িগ্রামে সার না পেয়ে সড়ক অবরোধ, গুদামে ৪ ঘণ্টা অবরুদ্ধ কৃষি কর্মকর্তা পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৬, আহত অন্তত ৫০ গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬ সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে? মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ স্বস্তি থাকলেও পিংক বাসে যাত্রী খরা এআই ব্যবহার করে যেভাবে বোমা বানাচ্ছে আইএস! জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, ৬ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত পেস্ট গলাতেই বেরিয়ে এলো কোটি টাকার স্বর্ণ, অতঃপর… বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে- স্লোগানে লক্ষ্মীপুরে ছাত্রলীগের মিছিল