তিন মামলায় সোনাতলা আ.লীগ সম্পাদক গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪

তিন মামলায় সোনাতলা আ.লীগ সম্পাদক গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ |
বগুড়ার সোনাতলা থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মালেককে (৪৮) গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে বগুড়া শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে সোনাতলা থানার ওসি মিলাদুন নবী জানান, তার বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তিনটি রাজনৈতিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। তিনি ভেলুরপাড়ায় ড. এনামুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে সোনাতলা থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের তিনটি মামলা হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি পালিয়ে ছিলেন। মঙ্গলবার দুপুরে গোপনে খবর পেয়ে সোনাতলা থানা

পুলিশ বগুড়া শহরের অজ্ঞাত স্থান থেকে আবদুল মালেককে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে বিকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ