ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ |
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব ধরনের দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। শুক্রবার জুমার নামাজের পরে মিছিল নিয়ে হলপাড়া ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পরে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন। শনিবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন পরবর্তী কর্মসূচি জানানোর কথা বলেছেন তারা। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার পতনের এক দফা দাবির আগে ৯ দফা দাবির মধ্যে একটি দফা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সব ক্যাম্পাস থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে

হবে। তবে সেটি এখন বাস্তবায়নের দাবি উঠছে না। বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সানজিদা চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে আর কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মুক্তচিন্তার ও গবেষণার সুযোগ সৃষ্টি না করা হলে আমরা রাজপথেই থাকব। তাই যারা দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন, তাদের সতর্ক করছি। কর্মসূচিতে আরেক ছাত্র নাফিউর রহমান প্রস্তাব করে বলেন, ক্যাম্পাসের ভেতর দলীয় ব্যানারে বা কোনো দলের পক্ষে-বিপক্ষে মিছিল-মিটিং, সভা-সমাবেশ নিষিদ্ধ করতে হবে। তবে ছাত্রদের নিজেদের দাবিসংশ্লিষ্ট কোনো বিষয় বা আন্তর্জাতিক কোনো মানবাধিকারের ইস্যুতে ছাত্ররা ঐক্যবদ্ধ সমাবেশ করতে পারবেন। এ ছাড়া অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া