ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬

ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৬ |
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। কাজের সঙ্গে ব্যক্তিজীবন নিয়েও সারাবছর বেশ আলোচনায় থাকেন তিনি। ব্যক্তিগত জীবনে নিজের সিদ্ধান্ত নিয়ে ফের আলোচনায় উঠে এলেন তিনি। জানালেন, ‘মিমি’ সিনেমার প্রস্তুতির সময় তিনি নিজের ডিম্বাণু (এগ) সংরক্ষণ করেছিলেন। আর এটাই ছিল নিজের জন্য নেওয়া সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তগুলোর একটি এবং নিজেকে দেওয়া সেরা উপহার। সম্প্রতি হিউম্যানস অফ বোম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মিমি’ সিনেমার জন্য তাকে ওজন বাড়াতে বলা হয়েছিল। আর ডিম্বাণু সংরক্ষণের প্রক্রিয়ায় শরীরে হরমোনজনিত পরিবর্তন ও ফোলাভাব দেখা দিতে পারে জেনেই তিনি সেই সময়টাকেই উপযুক্ত মনে করেন। কৃতি বলেন, ‘একজন আমাকে বলেছিলেন, যদি সুযোগ থাকে, তাহলে

ডিম্বাণু সংরক্ষণ করতে। এটা নিজেকে দেওয়া সবচেয়ে বড় উপহার। কথাটা আমার মাথায় থেকে যায়। এরপর যখন ‘মিমি’র জন্য ওজন বাড়াতে বলা হলো, তখন মনে হলো এটাই সঠিক সময়।’ তিনি জানান, পুরো প্রক্রিয়াটি শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই বেশ চ্যালেঞ্জিং ছিল। ডিম্বাণু সংরক্ষণের কারণে শরীরে উল্লেখযোগ্য হরমোনগত পরিবর্তন হয় এবং সেই সময় নানা ধরনের আবেগের মধ্য দিয়েও যেতে হয়েছে তাকে। কৃতি আরও জানান, অনেক ভেবেচিন্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। বয়সের চাপ বা তথাকথিত ‘বায়োলজিক্যাল ক্লক’-এর কারণে বিয়ে বা সন্তান নেওয়ার সিদ্ধান্তে পৌঁছাতে তিনি কখনো চাননি। অভিনেত্রীর ভাষায়, ‘আমি কখনো এমন অনুভব করতে চাইনি যে এখনই বিয়ে করে সন্তান নিতে হবে। বিয়ে হোক বা সন্তান—এসব

সিদ্ধান্ত তখন নেওয়া উচিত, যখন আপনি ভেতর থেকে প্রস্তুত থাকবেন। শুধু বয়স বা সামাজিক চাপের কারণে নয়।’ কাজের ক্ষেত্রে কৃতিকে সর্বশেষ দেখা গেছে ‘ককটেল-২’ সিনেমায়। হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। সূত্র: ইন্ডিয়া টুডে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি