ট্রাম্প না কমলা, কার জয়ে বাংলাদেশের কী হবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

ট্রাম্প না কমলা, কার জয়ে বাংলাদেশের কী হবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ভোটগ্রহণের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরই মধ্যে সারা বিশ্বে টানটান উত্তেজনা বিরাজ করছে। কারণ, পরাশক্তি যুক্তরাষ্ট্রের মসনদে যিনি বসবেন তার মতাদর্শের প্রভাব সারা বিশ্বে পড়বে। বিশেষ করে এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের অনেকটা কাছের ভাবতে শুরু করেছেন গণঅভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ মনোভাবের পেছরে রয়েছে গত ৫ আগস্ট ছাত্র-জনতার সফল অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি শেখ

হাসিনা ক্ষমতা ছাড়ার আগে ও পরে এ নিয়ে অভিযোগ করেছেন। অপরদিকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে অতীতে মার্কিন রাজনীতিকদের, বিশেষ করে ডেমোক্র্যাট নেতাদের সাথে ভালো সম্পর্ক দেখা গেছে। ডেমোক্র্যাট ক্ষমতায় থাকাকালে অর্থাৎ জো বাইডেনের আমলেই শেখ হাসিনার পতন ঘটে এবং ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন। এরপর থেকে তার সরকারকে সহযোগিতা ও সমর্থন দিয়ে আসছে মার্কিন প্রশাসন। কিন্তু এবার মার্কিন মসনদে রিপাবলিকানরা ক্ষমতায় এলে বা কমলা হ্যারিসের প্রেসিডেন্সিতে ডেমোক্র্যাটরা ক্ষমতায় টিকে গেলে বাংলাদেশে কী ঘটতে পারে? এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটকে ঘিরে আলোচনা আরো জোরালো

হয়েছে। তবে বিশ্লেষকেরা এটিকে ভবিষ্যৎ নীতির চেয়ে নির্বাচনে আমেরিকার হিন্দু ভোটার টানার রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির জায়গা থেকে তারা ধারণা করছেন, ‘কিছু লবি গ্রুপ হয়তো বা এটাকে ইনফ্লুয়েন্স করতে চেয়েছে এবং সেই আলোকেই তার এই স্টেটমেন্টটা এসেছে।’ লবি গ্রুপ বলতে আওয়ামী লীগ অথবা ভারতকে বোঝানো হয়েছে, এমন আলোচনাও রয়েছে। এ ইস্যু ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করা গেলেও ট্রাম্প ক্ষমতায় এলে বাস্তবতা ভিন্ন হতে পারে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইউলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ এবং লেখক মাইকেল কুগেলম্যান। তিনি জানান, ইউনূস অতীতে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন। ফ্রান্সের এইচইসি প্যারিস নামের একটি

বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে বক্তব্য রাখার সময় ড. ইউনূস ট্র্যাম্পের জয়কে ‘সূর্যগ্রহণ’ বা অন্ধকার সময় হিসেবে বর্ণনা করেছেন। এটি হেকের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। কুগেলম্যানের মতে, কমালা হ্যারিস জিতলে ড. ইউনূস যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্কের জন্য একটা সম্পদ হবেন, কারণ বাইডেন প্রশাসনের মত হ্যারিসের ক্ষেত্রেও একটা স্বাচ্ছন্দ্যের জায়গা থাকবে। তবে ট্রাম্প জয়ী হলে সে সম্পর্ক চ্যালেঞ্জের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহনাজ মোমেন বলেন, সাধারণত আমেরিকায় প্রেসিডেন্ট বদল হলেও বৈদেশিক নীতিতে খুব বড় পরিবর্তন হয় না। এর পিছনে যুক্তরাষ্ট্রের সংস্থা বা কাঠামোগুলোর একটা শক্তিশালী ভূমিকা থাকে বলে উল্লেখ করেন। কিন্তু ট্রাম্পকে আমরা দেখেছি কিছু প্রচারণায় ইনস্টিটিউশনকে বদলে দেয়ার কথা বলছেন। সেটা

হলে একটা বড় পরিবর্তন হতে পারে। এ ছাড়া বিভিন্ন প্রবন্ধে বিভিন্ন জন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কমলা হ্যারিসকেই ক্ষমতাসীনদের পছন্দ হিসেবে দাবি করেছেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে ড. ইউনূসের সরকার চিন্তিত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই পার্টির সিনিয়র নেতাদের সঙ্গেই ড. মুহাম্মদ ইউনূসের ভালো সম্পর্ক থাকায় এবং দুই শিবিরেই তার বন্ধু থাকায় এই নির্বাচনের ফলাফলে দুই দেশের সম্পর্কে কোনও প্রভাব পড়বে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার