ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ
শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?
সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা
নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার
লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ
পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
সিনিয়র নেতাদের অনুপস্থিতিতেও কক্সবাজারের সীমান্ত জনপদ উখিয়ায় বড় ধরনের রাজনৈতিক বার্তা দিল ছাত্রলীগ।
আজ ২৫শে জুলাই, শনিবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে দলটির স্থানীয় নেতাকর্মীরা প্রকাশ্যে এক আলোচনা সভার আয়োজন করে। কোনো প্রবীণ আওয়ামী লীগ নেতা কিংবা রাজনৈতিক অভিভাবকের সরাসরি উপস্থিতি ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল ও ভয়ডরহীনভাবে এই কর্মসূচি সম্পন্ন হয়।
সামাজিক ও রাজনৈতিক উত্তাপের মধ্যে আয়োজিত এই সভাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে উপস্থিত যুব ও ছাত্রনেতারা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। কোনো প্রকার দ্বিধা বা বাধা তোয়াক্কা না করে তারা একত্রিত হন এবং পুনর্গঠনের বার্তা দিয়ে একযোগে শপথ নেন।
তাদের মূল বক্তব্য ছিল—সংগঠন পুনরুজ্জীবিত করার মাধ্যমে নেত্রীর প্রত্যাবর্তন সুগম করা। তৃণমূলের এই রাজনৈতিক তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ও আঞ্চলিক সিনিয়র নেতৃবৃন্দ। তৃণমূলের এই সাহসিকতায় মুগ্ধতা প্রকাশ করে এক জ্যেষ্ঠ নেতা মন্তব্য করেন, “এই সাহসের ভেতর এক ধরণের মুগ্ধতা আছে। প্রতিকূল পরিস্থিতিতেও তরুণদের এই অগ্রযাত্রা থেকে জন্ম নেবে এক ডায়নামিক নেতৃত্ব, যেখানে দলের মুক্তি ও বিজয় অনিবার্য হয়ে উঠবে। ইনশাআল্লাহ, আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা আমাদের নেত্রীকে দেশে ফিরিয়ে আনবো।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উখিয়ার পালংখালীর এই কর্মসূচি আপাতদৃষ্টিতে একটি স্থানীয় আলোচনা সভা মনে হলেও, এর রাজনৈতিক প্রভাব বেশ গভীর। সিনিয়র নেতাদের আড়ালে রেখে তৃণমূল তরুণদের সামনে এনে এমন সুসংগঠিত কর্মসূচি
প্রমাণ করে যে, মাঠপর্যায়ে নতুন কৌশল ও শক্তি নিয়ে পুনর্গঠিত হওয়ার চেষ্টা করছে সংগঠনটি।