ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৬

ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৬ |
বিমানের পাশের সিটের আমেরিকান ভদ্রলোকের মুখে শোনা কথা– লেডি লিবার্টির মুখের দিকে তাকিয়ে থাকলে নাকি তাঁর পাথুরে মনের ভাষা পড়া যায়। নিউইয়র্কে পা রাখার পর এখনও যাওয়া হয়নি হাডসনের তীরে তাম্র মূর্তির ওই মহীয়সী নারীর কাছে। গিয়ে খুঁজতে হবে স্ট্যাচু অব লিবার্টির ছায়ায় ফুটবল রূপকথার ছায়া পড়েছে কিনা? শতবর্ষ ধরে যুদ্ধজয়ী কত শত জাহাজকে সে হাতের মশালটি দিয়ে বরণ করেছে, কত কোটি অভিবাসীকে আশ্রয় দিয়ে সে আপন করে নিয়েছে, সে নিশ্চয়ই তাঁর হাতের মশালটি স্বাগত জ্যোতি হয়ে উঠবে বিশ্বকাপ ফুটবলের। স্বপ্নবাজদের নিয়ে সত্যিই গিয়ে দেখতে হবে একবার। আপাতত জেএফ কেনেডি বিমানবন্দরের বাইরে ব্যস্ত এই নিউইয়র্কের দুপুর। বিমানবন্দরের টার্মিনাল ফ্লোরের চওড়া

করিডোরে ‘হোয়ার দ্য ওয়ার্ল্ড কামস টু প্লে’ লেখা নিউইয়র্ক ট্যুরিজমের সাইনবোর্ড ছাড়া ‘সকারের দেশে’ ফুটবল বিশ্বকাপের কোনো রং চোখে পড়েনি। অবশ্য রংধনুর সব রং বুঝি এখন বাংলাদেশ থেকে আড়াই হাজার মাইল দূরের মেক্সিকো সিটিতে। বিশ্বকাপের আবেগে টগবগ করছে সেই শহর। যেখানে আজ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ফিফা মিডিয়া অ্যাপের খবর–এরই মধ্যে মেক্সিকান ওয়েব উঠে গেছে ম্যাচটিকে ঘিরে। দাই ...দাই ... থিম সং নিয়ে ৮৩ হাজারের ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়াম মাতাবেন শাকিরা ও বার্না বয়। মেক্সিকান গ্র্যামিজয়ী কিংবদন্তি রক ব্যান্ড মনোও থাকবে গ্যালারিতে মূর্ছনা তুলতে। বিশ্বকাপ গরমের আঁচটা আসলে মেক্সিকো থেকেই শুরু। উত্তর আমেরিকার তিন দেশের মধ্যে

ফুটবলের ইতিহাস আর ঐতিহ্য এই মেক্সিকোতেই সবচেয়ে বেশি সমৃদ্ধ। আজ যে মাঠটিতে খেলা হবে, সেই আজতেকাতেই পেলে থেকে ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছেন। বিশ্বকাপ ইতিহাসের এই একটিই মাঠ শুধু দাবি করতে পারে তিন তিনটি বিশ্বকাপের (১৯৭০, ১৯৮৬ আর ২০২৬) উদ্বোধনী ম্যাচ আয়োজনের একক কীর্তি গড়েছে। পড়শি দেশের এই অহঙ্কারের জায়গায় হয়তো যুক্তরাষ্ট্র ভাগ বসাতে পারবে না। তাই বলে ট্রাম্পের দেশ পিছিয়ে থাকবে, কক্ষনো না। এক দিন বাদেই হলিউডের ভাইব নিয়ে লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রেও তারার মেলা বসছে। যেখানে স্বাগতিকরা প্রথম ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ের। কেটি পেরি থেকে টাইলা, বাস্কেটবল তারকা লেব্রন জেমস থেকে হলিউডের হিউ জ্যাকম্যান আলো ছড়াতে সবাই হাজির হবেন সোফাই স্টেডিয়ামে।

আসলে আমেরিকা বরাবরই বড় জিনিসের ভক্ত। আকাশছোঁয়া বহুতল ভবন, বিশ্ব কাঁপানো সবচেয়ে বড় অর্থনীতি, সবচেয়ে বড় সাবওয়ে, সবচেয়ে বড় শপিংমল–সেখানে ফুটবলইবা কেন বিশালতা ছাড়াবে না। সে কারণেই বুঝি এই প্রথমবার ৪৮ দলকে নিয়ে বিশ্বকাপ, তিনটি দেশের ১৬টি স্টেডিয়ামে ১০৪টি ম্যাচ। আড়াইশ বছরের বুড়ো দেশটিকে ছাব্বিশের তরুণীর রূপ দেওয়ার চ্যালেঞ্জ নিয়েই বুঝি ফুটবল এবার আটলান্টিক তীরে। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান যখন দেশের অর্থনীতিতে জোর দিচ্ছে, ফুটবল তখন এই দেশে ‘ওয়ার্ল্ড ফার্স্ট’ আবেগ নিয়ে হাজির হয়েছে। উবার চালকের কাছ থেকে পাওয়া তথ্য–কুইন্সের জ্যামাইকা পাড়া থেকে ব্রুকলিনের লাতিনো গলি–একটু একটু করে নাকি আমেরিকানরাও বুঝে নিচ্ছে আদতে তাদের খেলা সকার-ই বিশ্বের কাছে ফুটবল।

এই খেলাটির সর্বজনীন ভাষাটাই বুঝি অনুবাদ করতে যাচ্ছে নিউইয়র্ক। যদিও এই শহরে নয়, বিশ্বকাপের খেলা সব নিউজার্সিতে। দেড় ঘণ্টার মোটর ড্রাইভ–ট্রেনে গেলে কয়েকবার স্টেশন বদল করতে হয়। ব্রাজিল দলও তাদের বেস ক্যাম্প করেছে সেই নিউজার্সিতেই। নিউইয়র্ক বুলসের ৮০ একরের খোলামেলা পরিবেশেই অনুশীলন করছেন নেইমাররা। এখানকার মেটলাইফ স্টেডিয়ামেই শনিবার (বাংলাদেশ সময় রোববার) প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। সেদিনই হয়তো নিউইয়র্ক ছন্দ তুলবে সাম্বার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার