ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি ইরান, তেহরানের চিঠি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি ইরান, তেহরানের চিঠি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ |
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে ইরান—মার্কিন নির্বাচনের আগে দেশটির গোয়েন্দা বাহিনীর বরাত স্বয়ং ট্রাম্প এমন অভিযোগ করেছিলেন। গত সপ্তাহে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগও এনেছে মার্কিন বিচার বিভাগ। ওয়াশিংটনের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, নির্বাচনের আগে তেহরানের পক্ষ থেকে একটি লিখিত আশ্বাস পেয়েছিল তারা। সুইজারল্যান্ডের কূটনীতিকদের মাধ্যমে পাঠানো সেই চিঠিতে বলা হয়, কোনোভাবেই ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি শনিবার এ তথ্য জানায়। এর আগে সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের মাধ্যমে তেহরানে পাঠানো বাইডেন প্রশাসনের এক সতর্ক বার্তায় বলা হয়, ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হলে সেটা যুদ্ধের ইশারা হিসেবে দেখা হবে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায়,

তাদের মধ্যে কূটনৈতিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকে সুইজারল্যান্ড। এনবিসি জানায়, গত জুলাইয়ে প্রথম বাইডেন প্রশাসন গোয়েন্দা তথ্য পায়, ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে। এরপর ট্রাম্পের নিরাপত্তা ওপর জোর দেয় পেন্টাগন। সেপ্টেম্বরে ট্রাম্প নিজেও দাবি করেন, ইরানের তরফ থেকে বড় আকারের হুমকি রয়েছে। গত সপ্তাহে ফরহাদ শাকেরি নামে একজন ইরানি নাগরিকের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ আনে মার্কিন বিচার বিভাগ। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, ২০২০ সালে ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্পকে গুপ্তহত্যার পরিকল্পনা করা হচ্ছে বলে ধারণা করছে তারা। ওয়াশিংটনে পাঠানো লিখিত বার্তায় সোলাইমানিকে হত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একে একটি ‘অপরাধমূলক কাজ’ হিসেবে অভিহিত করা হয়েছে।

তবে এই অপরাধের জন্য আন্তর্জাতিক আইন মেনেই বিচার চায় ইরান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার