ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ |
দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে ট্রাম্পের জয়ের পর তাকে নিয়ে প্রকাশ্যে কথা বললেন পুতিন। খবর রয়টার্সের। এর আগে গত জুলাইয়ে নির্বাচনি সমাবেশে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ট্রাম্পের ওপর হামলা হলে তিনি আহত হন। ওই ঘটনায় ট্রাম্পের প্রশংসা করে তাকে ‘সত্যিকারের পুরুষ’ বলে অভিহিত করেছিলেন পুতিন। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া সতর্কতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য পর্যবেক্ষণ করছে। ‘সুনির্দিষ্ট বক্তব্য ও উদ্যোগ’ না দেখা পর্যন্ত আনুষ্ঠানিক মূল্যায়ন করার কোনো সম্ভাবনা নেই। তবে একদিন পরই ট্রাম্পকে অভিনন্দন

জানালেন পুতিন। এদিন রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমার মতে, তিনি অত্যন্ত সঠিক উপায়ে, সাহসের সঙ্গে একজন সত্যিকারের পুরুষের মতো আচরণ করেছিলেন। এই সুযোগে আমি তাকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ইউক্রেন নিয়ে ট্রাম্পের মন্তব্য ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার নিয়ে দেয়া তার বক্তব্য গুরুত্ব দেয়ার মত।’ প্রসঙ্গত, নির্বাচনি প্রচারণায় সময় ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি ফেরাবেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ তিনি কীভাবে বন্ধ করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি। এ বিষয়ে ৭২ বছর বয়সী পুতিন একটি সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘আমি জানিনা এখন কি হচ্ছে।

এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা পুতিনের কাছে জানতে চান, ট্রাম্প তার সঙ্গে বৈঠক করতে চাইলে কি হবে? জবাবে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সাড়া দেবেন। প্রয়োজনে ট্রাম্পের সঙ্গে আলোচনায়ও বসতে রাজি আছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় যেসব সিদ্ধান্ত হলো নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নবীন-প্রবীনের মিলনমেলায় সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর মেসি না রোনালদো কে সেরা? গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ? পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ দেশে স্বর্ণের দামে বড় ধস ‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি