টেকনাফে দুপক্ষের গোলাগুলিতে যুবক নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪

টেকনাফে দুপক্ষের গোলাগুলিতে যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ |
কক্সবাজার টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে দুপক্ষের গোলাগুলিতে আব্দুর রহমান (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আরও এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে উপজেলার নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক আব্দুর রহমান টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ার মৃত আব্দুস সালামের ছেলে। আহত যুবক মো. সালমান একই গ্রামের কামাল হোসেনের ছেলে। টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। নিহত আব্দুর রহমানের বোন নুর ফাতেমা আক্তার বলেন, পূর্বশত্রুতার জেরে রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ার জাহেদ হোসেন, বদি আলম, পূর্ব সাতঘরিয়া পাড়ার জকরিয়া, সাদ্দাম ও ফেরদৌসের নেতৃত্বে একদল অস্ত্রধারী ফোন করে

আমার ভাই আব্দুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে পাশের গ্রামে নিয়ে গুলি করে হত্যা করা হয়। খবর পেয়ে সালমান নামে আরও এক যুবক তাকে উদ্ধারে গেলে তাকেও ছুরিকাঘাত করে। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, মাদক পাচার নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে টানা কয়েকঘণ্টা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। পরে নিহতের স্বজনরা বিরোধী পক্ষের ঘরে আগুন দেয়। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। এখন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওসি আরও জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। পরে তা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ দোররার নির্দেশ জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে ঝড়ের শঙ্কা ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’ ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা পে-স্কেলে মূল বেতন বাড়লেও ভাতায় কাটছাঁটের প্রস্তাব বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় চার মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া পে স্কেলের রূপরেখা চূড়ান্ত, সভায় যেসব সিদ্ধান্ত হলো নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন নবীন-প্রবীনের মিলনমেলায় সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার জোড়া গোলে সমালোচনার জবাব রোনালদোর মেসি না রোনালদো কে সেরা? গ্রুপ ‘বি’তে জমে উঠেছে নকআউটের লড়াই, কার সামনে কী সমীকরণ? পে স্কেল: আজকের বৈঠকে আসতে পারে বড় সিদ্ধান্ত হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুক্তরাজ্যে এক হাজারের বেশি স্কুল বন্ধ গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ দেশে স্বর্ণের দামে বড় ধস ‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি