টি-টোয়েন্টির বর্ষসেরা হওয়ার দৌড়ে বাবরের সঙ্গে লড়াইয়ে তিন ক্রিকেটার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪
     ৫:২৭ অপরাহ্ণ

টি-টোয়েন্টির বর্ষসেরা হওয়ার দৌড়ে বাবরের সঙ্গে লড়াইয়ে তিন ক্রিকেটার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৪ | ৫:২৭ 207 ভিউ
বছরজুড়ে টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করে আইসিসির বর্ষসেরা হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন চার ক্রিকেটার। যারা বছরজুড়ে মুগ্ধতা ছড়িয়েছেন পারফরম্যান্সে। সেই চার ক্রিকেটার হলেন-জিম্বাবুয়ের সিকান্দার রাজা, অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড, পাকিস্তানের বাবর আজম ও ভারতের আর্শদীপ সিং। আইসিসির ওয়েবসাইটে গিয়ে এই চার ক্রিকেটারদের ভোট দিতে পারবেন তাদের ভক্তরা। এছাড়াও আইসিসির প্যানেলভুক্ত গণমাধ্যম প্রতিনিধি ও ক্রিকেট ভক্তরা এই ভোটে অংশ নিতে পারবেন। এনিয়ে পরপর তিন বছর এই তালিকায় নাম লেখালেন রাজা। চলতি বছর ২৪ ম্যাচে ৫৭৩ রান ও ২৪ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। এছাড়া তার নেতৃত্বে এ বছর শ্রীলংকা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে। রাজার মতো ২৪ ম্যাচ খেলেছেন বাবরও। ছয় ফিফটিতে ৩৩.৫৪

গড়ে ৭৩৮ রান করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। তার চেয়ে বেশি রান করতে পারেনি আর কোনো পাকিস্তানি ব্যাটার। হেড অবশ্য এবারই প্রথম জায়গা পেলেন এই তালিকায়। ১৫ ম্যাচে ৩৮.৫ গড় ১৭৮.৪৭ স্ট্রাইকরেটে ৫৩৯ রান করেন বাঁহাতি এই ওপেনার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। এদিকে ১৭ বছর পর ভারতকে দ্বিতীয় শিরোপা জেতাতে অনবদ্য ভূমিকা রাখেন বাঁহাতি পেসার আর্শদীপ। ১৭ উইকেট নিয়ে আসরে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হন। শুধু তা-ই নয়, বছর শেষ করেন ১৮ ম্যাচে ১৩.৫ গড়ে ৩৬ উইকেট নিয়ে। যা তাকে এ তালিকায় উঠিয়ে এনেছে। এদিকে মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আছেন আয়ারল্যান্ডের অরলা প্রেন্ডারগাস্ট, দক্ষিণ

আফ্রিকার লরা উলভার্ট, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা