টিসিবির ৩৬৫৬ কেজি চাল জব্দ, আটক ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫

টিসিবির ৩৬৫৬ কেজি চাল জব্দ, আটক ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫ |
নেত্রকোনার আটপাড়ায় পৃথক অভিযান চালিয়ে টিসিবির তিন টন ৬৫৬ কেজি চাল জব্দ করেছে সেনাবাহিনী। এ ঘটনায় তাওহিদুল ইসলাম ও জিয়া মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর একটি টহল টিম ব্রজের বাজার এলাকার এরশাদ মিয়ার ভাঙ্গারির দোকানে অভিযান চালায়। ওই সময় দোকানটি থেকে ৯৫৬ কেজি টিসিবির চাল জব্দ করা হয়। সেখান থেকে তাওহিদুল নামের এক ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী। রাত ২টার দিকে সেনাবাহিনীর আরেকটি টহল টিম সেতুর বাজার এলাকায় জিয়া আহমেদের গোডাউনে অভিযান চালায়। ওই গুদাম থেকে ৫৬ টি বস্তায় দুই হাজার ৭০০

কেজি টিসিবির চাল জব্দ করে তারা। এ সময় গোডাউন মালিক জিয়াকে আটক করা হয়। ইউএনও রুয়েল সাংমা বলেন, ‘অভিযান সম্পর্কে আমি অবগত আছি। জব্দকৃত চালসহ আটককৃত দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে মামলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘জব্দকৃত চাল ও আটককৃতরা থানার হেফাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়: ব্যর্থ রাষ্ট্র হতে যাচ্ছে না, ইতিমধ্যেই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করে ফেলেছে ইউনূস গং সংকট কাটাতে মরক্কোয় ইনফান্তিনোর জরুরি বৈঠক জুলাইয়ের ইতিহাস ধামাচাপার অভিযোগে অনুষ্ঠান বয়কট এনসিপি নেতাদের শফিকুর: দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, তা হবে না সমিতির ৪০০ কোটি টাকা আত্মসাৎ করে পলাতক জামায়াত আমির গ্রেপ্তার আদালতে এনসিপি নেতা সালাউদ্দিনের ওপর ছাত্রদলের ডিম নিক্ষেপ মেজর জিয়াকে ‘ঘোষক’ বানানো ইতিহাসের পুনরাবৃত্তি: তারেক রহমানকে “১ দফার ঘোষক” দাবি বিএনপির মধ্যরাতে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ তিন বছর পর ধ্বংসস্তূপ থেকে ফিলিস্তিনের সাবেক মন্ত্রীর পরিবারের ১১২ জনের লাশ উদ্ধার গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ তাসনুভা প্রসঙ্গে ১,২৩০ জনের সাক্ষর: ধর্মীয় আপত্তি থেকে ফৌজদারি আইন—কোথায় টানতে হবে সীমারেখা? স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমসে গিয়ে পালিয়েছেন পাকিস্তান ও উগান্ডার অ্যাথলেট পশ্চিমা বিশ্বে ভিসা প্রত্যাখ্যানের ভিড়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আশার আলো ভারতের আইসিসিআর বৃত্তি ইউক্রেন-রাশিয়া আকাশ ও সমুদ্র যুদ্ধে নতুন মোড় শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত