ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে লিটনসহ গ্রেফতার ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ September, ২০২৪

ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে লিটনসহ গ্রেফতার ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ September, ২০২৪ |
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগে লিটন আকন্দ ও তার ২ সহযোগী গ্রেফতার করেছে র‍্যাব-৩। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও গান পাউডার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা লিটন আকন্দকে তার ২ সহযোগীসহ গ্রেফতার করে র‍্যাব। তবে লিটনের বাকি দুই সহযোগীর নাম জানায়নি র‍্যাব। লিটনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাববের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের বিরুদ্ধে লিটনকে চাপাতি নিয়ে আক্রমণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর প্রেক্ষিতে লিটন ও তার

সহযোগীদের গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত রাতে লিটনকে গ্রেফতার করে র‍্যাব। ইমরান খান আরও বলেন, যাত্রাবাড়ীতে লিটনের গোপন আস্তানা থেকে ছাত্রদের আক্রমণের জন্য ব্যবহৃত ৪টি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার উদ্ধার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ অস্ত্র আইনে ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি, ১টি ডাকাতির প্রস্তুতি ও ১টি অন্যান্য ধারায় সর্বমোট ৯টি মামলা রয়েছে। এলাকায় সে চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত ছিল এবং কেউ চাঁদা দিতে না চাইলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করত বলে জানা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প সকালে এক কাপ ব্ল্যাক কফিতে মিলবে যেসব স্বাস্থ্যগুণ জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া জবাব দিলেন মামদানি ব্যাংক হিসাব তলবের প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির নৌপথের বাড়তি ভাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি ৪৯তম বিসিএসে বাদ পড়ে অসুস্থ বাবা-মায়ের জন্য প্রার্থীর হাহাকার হিসাববিজ্ঞানে প্রথম হয়েও গেজেট হয়নি নাহিদের মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ১৫ বছরের আগে পেনশনারের মৃত্যু হলে কী হবে বিধবা-বিপত্নীকের হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতির বাজারে পিছিয়ে প্রগতি পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ মুজিবের নামে হলের নামফলক পুনঃস্থাপনের উদ্যোগ, ডাকসু নেতাদের প্রতিবাদ ৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম স্বাস্থ্যখাতে ৩ হাজার কোটি টাকার ‘বিশেষ’ প্রকল্প: ভ্রমণ-গাড়ি ক্রয় হাজার কোটির, পরামর্শকের পকেটে ৩২২ কোটি! তৃতীয় দফায় বাড়ল থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা ‘লামিনই সেরা’, নিকো উইলিয়ামসের প্রশংসা রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা