ছাত্র অধিকারের দায়িত্বে ইয়ামিন-নাজমুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

তীব্র গ্যাস সংকটে একে একে বন্ধ হচ্ছে আশুগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের শিল্প কারখানা

জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি

রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী

টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা

মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি

টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

ছাত্র অধিকারের দায়িত্বে ইয়ামিন-নাজমুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ২য় কাউন্সিলে সভাপতি পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক পদে ঢাকা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধিসভায় তারা নির্বাচিত হন। সারা দেশ থেকে আগত বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা-মহানগরের কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য

বিস্তার, টেন্ডার, চাঁদাবাজি দখলদারি বিপরীতে ছাত্র অধিকার পরিষদ মেধা ও সৃজনশীলতা দিয়ে প্রগতিশীল ছাত্ররাজনীতি প্রতিষ্ঠিত করেছে। শিক্ষার্থীদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও দেশপ্রেমের ভাষা তৈরি করেছে। যে কারণেই ১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ৬ বছরের মাথায় ফ্যাসিবাদের পতনে সফল গণঅভ্যুত্থান ঘটেছে। ছাত্র অধিকার পরিষদ আগামীর ভবিষ্যৎ। তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদের নেতারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রভাগে নেতৃত্ব দিবে। তাই নেতা-কর্মীদেরকে সেরকম আদর্শিক কর্মী হয়ে উঠতে হবে। ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। এটাই রাষ্ট্র সংস্কারের অংশ। ছাত্র রাজনীতির গুণগত মান আমাদের পরিবর্তন করতে হবে।

রাজনৈতিক সংস্কার ব্যতীত এই দেশের কোন পরিবর্তন হবেনা। সুতরাং দল ও সংগঠনের মধ্যে আমাদের গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে। আশা করি রাষ্ট্র সংস্কারের রাজনীতির সাথে সকল দল ও সংগঠন নিজেদেরকে মানিয়ে নিবে। আমরা ছাত্র অধিকার পরিষদের নতুন নেতৃত্বকে বলবো, জনগণের পাশে থাকুন। আপনারা ছাত্ররা আগামীর ভবিষ্যৎ। ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা এবং ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে গঠিত হয়েছিল এই প্লাটফর্ম, আজকে এই প্লাটফর্ম থেকে তরুণরা নেতৃত্ব দিচ্ছে,আগামীতে এই তরুণরাই রাষ্ট্রকে নতুন করে গঠন করতে অগ্রণী ভূমিকা পালন করবে। ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা এবং ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা আব্দুজ জাহের বলেন,আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র

অধিকার পরিষদকে মুখ্য ভূমিকা পালন করতে হবে, অতীতের ন্যায় ভবিষ্যতেও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ রাজপথে শক্ত ভূমিকা পালন করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবির ‘নীল দলের’ ২৩১ শিক্ষকের বিচার চাইলেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা তীব্র গ্যাস সংকটে একে একে বন্ধ হচ্ছে আশুগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের শিল্প কারখানা দেশের গ্যাস সরবরাহ খাত ১৩ বছরের জন্য মার্কিন কোম্পানির হাতে তুলে দিল সরকার বাংলাদেশকে টনপ্রতি ১০ ডলার কমে সার বিক্রির প্রস্তাব রাশিয়ার, মার্কিন অনুমতি নিয়ে শঙ্কা এলাকার সবচেয়ে ভালো ছেলেটা শিবির করে: জুবায়ের কেমন শিবির? আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের সম্পর্ক দেখেন না জার্মান তারকা “রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন নেইমার ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের জ্বালানি সংকটে বিপর্যস্ত উৎপাদন, ঝুঁকিতে রপ্তানি ও লাখো শ্রমিকের কর্মসংস্থান এএফপিকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: পরিণতি জানি, তবুও দেশে ফিরতে চাই, দেশের মানুষ আমাকে ডাকছে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি