গোলান ব্রিগেডের দপ্তরে হিজবুল্লাহর হামলা, তটস্থ ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪

গোলান ব্রিগেডের দপ্তরে হিজবুল্লাহর হামলা, তটস্থ ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪ |
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরাইলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের সদর দপ্তরে বেশকিছু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিন হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা জাবাল নেরিয়া গোলান ঘাঁটিতে কাতিউশা রকেট ছুঁড়েছে। হামলাটি লেবাননের ফ্রাউন গ্রামে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলা এবং আবাসিক ভবনগুলোতে চালানো নৃশংসতার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে। জাবাল নেরিয়া ঘাঁটিটি বর্তমানে ইসরাইলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও হিজবুল্লাহর বিবৃতিতে দাবি করা হয়। এর আগে শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় যে, তারা ইসরাইলের মায়ান বারুচ সামরিক ঘাঁটি, জাবাদিন ব্যারাক এবং ইসরাইলি বাহিনীর ব্যবহৃত আল-মুতালা শহরের বেশ কয়েকটি ভবনে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। গত বছরের ৭ অক্টোবরের

পর থেকে গাজায় বর্বর ইসরাইলি অভিযান শুরুর পর থেকে হিজবুল্লাহ প্রতিদিন দখলদার বাহিনীর অবস্থানে তীব্র আক্রমণ চালিয়ে আসছে। যার উদ্দেশ্য অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থান করা ইসরাইলি বাহিনীর বড় অংশকে তটস্থ রাখা এবং গাজায় প্রতিরোধকারী যোদ্ধাদের ওপর চাপ কমানো। ইসরাইলের সেনাবাহিনী পরিচালিত রেডিও সম্প্রতি জানিয়েছে, আগস্ট মাসে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে দখলকৃত অঞ্চলের দিকে ১৩০৭টি রকেট ছুঁড়েছে। যা গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে সংখ্যায় সর্বাধিক। এদিকে হিজবুল্লাহ পরিচালিত লেবাননভিত্তিক টিভি চ্যানেল আল-মায়াদিন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলি বাহিনীর হাদাব ইয়ারন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরাইলি গণমাধ্যম হারেৎজও নিশ্চিত করেছে যে, দক্ষিণ লেবানন

থেকে আল-জালিলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ছোঁড়া হয়েছে। তবে এতে ইসরাইলের কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কিছুই জানা যায়নি। হিজবুল্লাহ শনিবার দুপুরেও হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল-মায়াদিন। টিভি চ্যানেলটি জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা এদিন স্থানীয় সময় বেলা ২টা ৪৫মিনিটে ইসরাইলের মিসগাভ আম সামরিক ঘাঁটির নজরদারি সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়ে সফলভাবে সেগুলো ধ্বংস করেছে। হিজবুল্লাহর শক্তি বৃদ্ধি ও ইসরাইলের দুর্বলতা হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য শেইখ নাবিল কাওক বলেছেন, ইসরাইল ফিলিস্তিনিদের সমর্থনকারী ফ্রন্টগুলোকে থামাতে ব্যর্থ হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর শক্তি, অস্ত্র এবং সদস্য সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। যেখানে ইসরাইলি বাহিনী ক্রমে দুর্বল হচ্ছে। শেইখ নাবিল হুঁশিয়ারি দিয়ে বলেন, কেবল গাজায়

ইসরাইলি আগ্রাসন বন্ধ হলেই উত্তর ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া ইসরাইলের বসতি স্থাপনকারীরা তাদের বাড়িতে ফিরে যেতে পারবে। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ প্রতিদিন হামলা চালিয়ে যে সমীকরণগুলো তৈরি করছে, সেগুলো থেকে ইসরাইল পালাতে পারছে না। হিজবুল্লাহসহ প্রতিরোধের ফ্রন্টগুলো নীরব হবে না এবং গাজা রক্ষার ক্ষেত্রে হিজবুল্লাহ অগ্রণী অবস্থানে থাকবে বলেও উল্লেখ করেন শেইখ নাবিল। সূত্র: ইরনা ও আল-মায়াদিন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া বিএনপি-জামায়াতের শীর্ষ সন্ত্রাসীরা: বাড়ছে অত্যাধুনিক অস্ত্রের মজুদ: পর্ব-১ চাঁদা না পেলেই সরাসরি গুলি: চট্টগ্রামে দুই শীর্ষ সন্ত্রাসীর একের পর এক জামিনে আতঙ্কিত নগরবাসী আর্জেন্টিনার বিপক্ষে ‘শারীরিক ফুটবল’-এর লড়াইয়ের প্রস্তুতি রদ্রির ‘বুকে ব্যথা নিয়ে’ সুনামগঞ্জ কারাগারে হাজতির আকস্মিক মৃত্যু ‘বিএনপির কোনো ভিডিও করা যাবে না’—বলেই ওসির সামনে সাংবাদিকের উপর নেতাকর্মীদের হামলা ১১ দিনেই ৩ মামলায় জামিন পেলেন ছিনতাইকারী থেকে মাদক-চাঁদাবাজি-সন্ত্রাসের গডফাদার বুইস্যা ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! ছাত্রলীগে গুপ্তবেশে ছিলেন ছাত্রদলের দুই নেতা, ‘কৌশল’ বলে স্বীকার করলেন প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট চুক্তির চেয়েও ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি ‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল গোপালগঞ্জ গণহত্যা দিবস: চবি ক্যাম্পাসে স্লোগানে স্লোগানে ছাত্রলীগের প্রতিবাদ ‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি ‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব শিক্ষামন্ত্রীর ঘোষণার মুখে ছাই: নাটোরে পরীক্ষার হলে দেদারসে নকল, ধরিয়ে দিয়ে উল্টো বহিষ্কার শিক্ষার্থী ২ বছরেও শেষ হয়নি ৮৬% জুলাই মামলার তদন্ত: হয়নি ময়নাতদন্ত, ঢালাও আসামি-মামলা বাণিজ্যে ভজঘট অবস্থা! ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ ৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান