গোয়েন্দা গল্পে মোশাররফ করিম, সঙ্গে ‘ব্যাচেলর পয়েন্টের’ নায়িকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

গোয়েন্দা গল্পে মোশাররফ করিম, সঙ্গে ‘ব্যাচেলর পয়েন্টের’ নায়িকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
টিভি নাটকের সঙ্গে এখন ওটিটিতেও পুরোদমে কাজ করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এরই মধ্যে ‘মহানগর’, ‘দৌড়’, ‘মোবারকনামা’র মতো বেশকিছু ওয়েব সিরিজে অভিনয় করে নিজের জনপ্রিয়তা বহুগুণে বাড়িয়েছেন এই অভিনেতা। এবার নন্দিত নির্মাতা সুমন আনোয়ারের ওয়েব ফিল্মে কাজ করবেন তিনি। জানা গেছে, সুমনের ‘মির্জা’ নামের নতুন একটি ওয়েব ফিল্মে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এই প্রজেক্টে তার বিপরীতে অভিনয় করবেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এ প্রজন্মের অভিনেত্রী পারসা ইভানা। এর আগে মোশাররফ করিমের সঙ্গে ‘বাপের বেটা’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। সিরিজের প্রেক্ষাপট সম্পর্কে নির্মাতা সুমন আনোয়ার বলেন, ‘মির্জা হচ্ছে একটি গোয়েন্দা গল্প। যে গল্পের মূল চরিত্রটিই করছেন

মোশাররফ করিম। তবে গল্পে তিনি আহামরি বড় কোনো গোয়েন্দা না। সাত বোনের এক ভাই। সাদামাটা চলাফেরা। তবে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। নিজের বুদ্ধি দিয়ে রহস্য আর জটিলতার সমাধান করে।’ চলতি সপ্তাহেই ঢাকায় ‘মির্জা’র শুটিং শুরু হবে। সিরিজটি দেশিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান? ‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা কুরবানির জন্য প্রস্তুত ‘নেইমার’, দাম ১২ লাখ কারিনার পর এবার আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি ৪ বিভাগে জনবল নিচ্ছে কাতার চ্যারিটি মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার