‘ডু অর ডাই’ কর্মসূচি ঘোষণা ইমরান খানের দল পিটিআইয়ের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

‘ডু অর ডাই’ কর্মসূচি ঘোষণা ইমরান খানের দল পিটিআইয়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশজুড়ে ৯০ দিনের ‘ডু অর ডাই’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। কারাবন্দী ইমরান খানের মুক্তি ও সরকারের একপেশে নীতির বিরোধিতা করে এই আন্দোলনের ঘোষণা দিয়েছেন দলের নেতা ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। তিনি জানিয়েছেন, পিটিআই পাকিস্তানে রাজনীতি করবে কি না, তা-ও নির্ধারিত হবে এই ৯০ দিন পর। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, আলী আমিন গান্দাপুর যেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ঘোষিত দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির পথেই বাধা হয়ে দাঁড়ালেন। ইমরান খানের কারাবন্দিত্বের দুই বছরপূর্তিতে ৫ আগস্ট যে চূড়ান্ত আন্দোলনের কথা ছিল, তার পরিকল্পনাতেই বিভ্রান্তি তৈরি হয়েছে গান্দাপুরের বক্তব্যে। রোববার এক সংবাদ

সম্মেলনে পিটিআই নেতারা যখন আন্দোলনের রূপরেখা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছিল, ঠিক তখনই গান্দাপুর জানান, তিনি সরকারের ওপর ‘চূড়ান্ত চাপ’ সৃষ্টির জন্য ৯০ দিনের এক নতুন সময়সীমা ঠিক করেছেন। তাঁর এই ঘোষণা উপস্থিত নেতাদের মাঝেও বিস্ময় ছড়ায়। লাহোরে ইমরান খান ও তার স্ত্রী বিবি বুশরার মুক্তির দাবিতে শুরু হওয়া আন্দোলনের সূচনা উপলক্ষে পিটিআই নেতারা যখন একত্র হয়েছিলেন, তখন মুখ্যমন্ত্রী গান্দাপুর বলেন, এই ৯০ দিনের কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তার বক্তব্যে এতটাই বিভ্রান্তি তৈরি হয় যে, অনেক কর্মীই বুঝতে পারেননি ৫ আগস্টের প্রতিবাদ কর্মসূচি স্থগিত হয়ে গেল নাকি এটা নতুন পরিকল্পনারই অংশ? সংবাদ সম্মেলনে গান্দাপুর বলেন, ‘আমাদের আন্দোলন গতকাল রাত থেকেই

শুরু হয়ে গেছে এবং এটি আগামী ৯০ দিনের মধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।’ তিনি সুনির্দিষ্ট কোনো তারিখ বলেননি। তবে সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক উপায়ে ৫ আগস্টের মধ্যেই আন্দোলনের চূড়ান্ত রূপ নেওয়া হবে। তার ভাষায়, ‘এই ৯০ দিনের মধ্যেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, আমরা এই দেশে আদৌ রাজনীতি করব কি না...যদি রাজনৈতিক পথে কোনো ফল না আসে, তাহলে পরবর্তী করণীয় কী হবে, তা জানিয়ে দেব।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন ‘‘ডু অর ডাই’’ অবস্থায় এসেছি। এই দেশে আর কোনো রাজনীতি নেই, কাজেই রাজনীতি করেও লাভ নেই।’ পিটিআইয়ের পাঞ্জাব প্রদেশের প্রধান সংগঠক আলিয়া হামজা মালিক এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। যদিও

পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা বলেন, তিনি ‘ব্যস্ত’ ছিলেন। তবে এর জবাবে এক টুইটে আলিয়া বলেন, ‘আমি নিজেই জানি না, গত দুই দিন কোথায় ব্যস্ত ছিলাম।’ তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘ইমরান খানের মুক্তির জন্য কী কৌশল ঘোষণা করা হলো? কোথা থেকে, কীভাবে এই আন্দোলন শুরু হবে? ৫ আগস্টের পরিকল্পনাকে কে পাল্টে ৯০ দিনের কথা বলল?’ অনেক কর্মী মনে করছেন, এভাবে তারা যেন ৫ আগস্টের কর্মসূচি থেকে অব্যাহতি পেয়ে গেছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, আন্দোলনের পরিকল্পনা নিয়ে দলীয় নেতৃত্ব এখনো স্পষ্ট কিছু বলছে না কেন, যখন ৫ আগস্ট মাত্র কয়েক সপ্তাহ বাকি। যদিও সম্প্রতি ইমরান খানের অফিশিয়াল এক্সে অ্যাকাউন্ট থেকে সংলাপের সম্ভাবনা

নাকচ করা হয়েছিল, তারপরও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ফের সেনা কর্তৃপক্ষকে সংলাপের প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আমরা এখন স্পষ্ট টাইমলাইন আর লক্ষ্যের ভিত্তিতে নিজের পথেই হাঁটব—তার আগে সেনাবাহিনী চাইলে আমাদের সঙ্গে খোলামেলা সংলাপে বসতে পারে।’ তিনি অভিযোগ করেন, ‘ক্ষমতাধর মহল নিজেরাই রাজনীতি করছে। এস্টাবলিশমেন্টের নামে যাঁরা বসে আছেন, তাঁরা পুরো ব্যবস্থাটাই দখল করে নিয়েছেন। তাঁরা চাইলে নিজেদের পছন্দের (পুতুল) রাজনীতিকদের পাশে বসিয়ে দিতে পারেন। কিন্তু আমাদের আর সময় নষ্ট করে তাঁদের সঙ্গে বসার ইচ্ছা নেই, কারণ, ক্ষমতা তো তাদের হাতে নেই।’ তিনি আরও বলেন, পিটিআই এত দিন ধরে যেসব সংলাপের আহ্বান জানিয়ে আসছে, তার কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের