সংসদে ১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে সংরক্ষিত : সালাহউদ্দিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

সংসদে ১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে সংরক্ষিত : সালাহউদ্দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
বিএনপি জাতীয় সংসদে নারীদের ১০০ আসনের পক্ষে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সংসদে ১০০ নারী আসনের পক্ষে বিএনপি। তবে এসব আসনে সরাসরি নির্বাচনের পক্ষে নয়। বিদ্যমান পদ্ধতিতে সংরক্ষিত ১০০ আসনে নারী সংসদ সদস্যরা নির্বাচিত হতে পারেন। আজ সোমবার জাতীয় ঐকমত্য কমিশনে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসব কথা বলেন সালাহউদ্দিন। বাংলাদেশের নারী ক্ষমতায়নে বিএনপি সব সময়ই ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আরো বলেন, ‘সমাজে যারা বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাদের সংসদের উচ্চকক্ষ বসানোর প্রস্তাব দিয়েছিলাম। তবে তাদের নির্বাচন পদ্ধতি কী হবে—সেটা নিয়ে ঐকমত্য হয়নি। এদিকে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, ‘জাতীয় সংসদের কাঠামোগত

সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী আসন বৃদ্ধি ও উচ্চ কক্ষ গঠনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। নারী আসনে কোন পদ্ধতিতে প্রতিনিধিদের নির্বাচন করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী ঢাকার আদালতপাড়ায় ভাড়ায় মেলে আসামি রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১ চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার সিজেপির আন্দোলন নিয়ে কটাক্ষ, ‘নর্দমার জেনারেশন’ বললেন কঙ্গনা যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও দেশে স্বর্ণের দামে পতন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি?