শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের পূর্ব উপকূলে সোমবার ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় ১১টা ৪৯ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৬ কিলোমিটার গভীরে এবং তুয়াল শহরের পশ্চিমে প্রায় ১৭৭ কিলোমিটার দূরে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এবং ইন্দোনেশিয়ার ভূ-প্রকৃতি সংস্থা নিশ্চিত করেছে, ভূমিকম্পটি সুনামির আশঙ্কা সৃষ্টি করেনি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতিরও নির্দিষ্ট কোনো তথ্য এখনও প্রকাশ হয়নি। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া নিয়মিত ভূমিকম্প ও

আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ভূ-প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এর আগে ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার এক ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ গৃহহীন হন। ২০১৮ সালে পালুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রাণ যায় ২২০০ জনের বেশি মানুষের। সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৪ সালের ডিসেম্বরের ভূমিকম্প ও সুনামি, যেখানে শুধুমাত্র ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশেই প্রাণ হারান ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। সূত্র: এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস? পে স্কেল: শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে মন্ত্রণালয় নিজ আসনে পিছিয়ে গেলেন মমতা চীনের শিল্পভূমিতে নীরব সংকটের বিস্তার সাগরে বিপদে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী মৌজা রেটে দিতে হবে সম্পদ কর ৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা