সিরাজগঞ্জে সরকারি ভবন দখল করে জামায়াতের কার্যালয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জে সরকারি ভবন দখল করে জামায়াতের কার্যালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ |
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরে অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের সরকারী একতলা পাকা ভবন দখল করে জামায়াত ইসলামীর দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। অফিসটিতে উল্লাপাড়া পৌর জামায়াতের ৫নং ওয়ার্ডের সাইন বোর্ড লাগানো হলেও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত সেখানে ওঠাবসা করেন। এর আশপাশে উল্লাপাড়া সদর ইউপির অফিসসহ আরও কয়েকটি সরকারি অফিস রয়েছে। প্রায় ২ থেকে ৩ মাস ধরে এ অবস্থা চললেও কেউ তাতে বাধা দেয়নি। বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী সোমবার (১৪ জুলাই) বিকেলে বলেন, ‘১৫ থেকে ২০ বছর ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ২ থেকে ৩ মাস আগে ভবনের দুইটি কক্ষ

সংস্কার করে স্থানীয় ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সেখানে বসেন। আশপাশের সরকারি অফিসগুলোর লোকজনের সঙ্গে কথা বলে ভবনটি ব্যবহারের জন্য নেওয়া হয়েছে। কোন সময় সরকারি কাজে প্রয়োজন হলে আমরা ভবনটি ছেড়ে দেব। পরিত্যক্ত ভবনটি আমাদের নেতাকর্মীরা ব্যবহার করছে, এটাকে দখল বলা ঠিক হবে না।’ এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। দ্রুত খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এ বিষয়ে জানতে উল্লাপাড়া উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়