ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
দুর্গাপূজায় টালিউডে আসছে নওশাবার প্রথম সিনেমা
বছর দুই আগে অনিক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় কাজী নওশাবা আহমেদের।
২০২২ সালেই ছবির শুটিং সম্পন্ন হলেও পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের দুর্গাপূজায় তা মুক্তি পায়নি।
অবশেষে চলতি বছরের দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। গতকাল শুক্রবার মোশন পোস্টার প্রকাশ করে এ ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে ফেলুদার ধাঁচের ধাঁধা ও রহস্যের ছায়ায়। মূল চরিত্রে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি।
সেখানে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে।
নওশাবা বলেন, ‘সিনেমায় আবির চ্যাটার্জি ও আমার চরিত্র দুটি ফেলুদাভক্ত। এ কারণেই তাদের এক হওয়া।
জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার বুদ্ধিদীপ্ত ঘটনা আর
ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমাটির গল্পে। তবে এটা কোনো গোয়েন্দা গল্প না। সিনেমার প্রতি মুহূর্তেই ফেলুদাকে মনে করা হয়েছে, আর প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে।’ ছবিটির সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে নওশাবা বলেন, ‘এই কাজটা আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এবার মুক্তি পেতে যাচ্ছে, তাও দুর্গাপূজায়— এটা আমার জন্য বিশেষ আনন্দের।’ সব ঠিক থাকলে সিনেমার মুক্তির সময় কলকাতায় থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন নওশাবা।
ধাঁধার বিভিন্ন সূত্রকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমাটির গল্পে। তবে এটা কোনো গোয়েন্দা গল্প না। সিনেমার প্রতি মুহূর্তেই ফেলুদাকে মনে করা হয়েছে, আর প্রতি মুহূর্তেই সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানো হয়েছে।’ ছবিটির সঙ্গে যুক্ত হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে নওশাবা বলেন, ‘এই কাজটা আমার কাছে একদম ম্যাজিকের মতো ছিল। হঠাৎ করে অনিকদার টেক্সট পাই, তারপর অডিশন দিয়ে যুক্ত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এবার মুক্তি পেতে যাচ্ছে, তাও দুর্গাপূজায়— এটা আমার জন্য বিশেষ আনন্দের।’ সব ঠিক থাকলে সিনেমার মুক্তির সময় কলকাতায় থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন নওশাবা।





