কোন সময় চা খাওয়া বিপজ্জনক? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫
     ৪:৩৩ অপরাহ্ণ

কোন সময় চা খাওয়া বিপজ্জনক?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ৪:৩৩ 149 ভিউ
অনেকেরই ঘন ঘন চা খাওয়ার নেশা আছে। অনেকেই সকালে খালি পেটে চা খেতে পছন্দ করেন। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে, খালি পেটে দীর্ঘদিন চা পান করলে নাকি ক্যানসার হতে পারে। সত্যিই কি তাই? এ বিষয়ে বিশেষজ্ঞরা কী বলেন, তা জেনে নেওয়া যাক। ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জে কে মিত্র জানিয়েছেন, খালি পেটে চা খেলে ক্যানসার হয়— এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তবে এ ধরনের অভ্যাসে ক্যানসার না হলেও শরীরের অন্যান্য স্বাস্থ্য-সমস্যা তৈরি হতে পারে। কারণ চায়ে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও পলিফেনল, যা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই সঠিক উপায়ে না পান করলে অপকারও হতে পারে। তবে ক্যানসারের গুজব বাদ দেওয়া

যেতে পারে। তিনি আরও বলেন, খালি পেটে চা খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও পেট জ্বালাপোড়ার মতো সমস্যা হতে পারে। সাধারণত চায়ে ক্যাফেইন থাকে, যা পেটে অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে তোলে। খালি পেটে চা পান করলে তা পরিপাকতন্ত্রকে প্রভাবিত করতে পারে এবং ক্ষুধা হ্রাস করতে পারে, এতে পুষ্টির ঘাটতি হয়। ডা. মিত্রের মতে, সঠিক সময়ে এবং সঠিক উপায়ে চা খেলে উপকার পাওয়া যায়। চা পানের সেরা সময় সকালের খাবারের পর। এর ফলে পেটে অ্যাসিডিটির সমস্যা হয় না এবং হজমশক্তিও ভালো থাকে। দিনে ২-৩ কাপ চা যথেষ্ট। অতিরিক্ত চা পান করলে ক্যাফেইনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। আর গ্রিন টি অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ এবং খালি পেটে পান করা যেতে পারে। তবে

এর সঙ্গেও হালকা খাবার খাওয়া ভালো। চা পানের সঙ্গে ক্যানসারের সরাসরি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। ক্যানসারের অনেক কারণ থাকতে পারে, যেমন জেনেটিক কারণ, ধূমপান, অ্যালকোহল সেবন, অস্বাস্থ্যকর খাবার ও দূষণ । তাই খালি পেটে চা পান করাকে ক্যানসারের কারণ মনে করা ভুল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা