কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৬

কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৬ |
আটলান্টায় গত বুধবার বিশ্বকাপের ম্যাচে আর্জেন্টিনার কাছে ২-১ ব্যবধানে হেরে আবারও হতাশায় ডুবেছে ইংল্যান্ড। তবে যে কৌশলের কারণে তাদের এই পরিণতি হয়েছে, তা নিয়ে কোনো ‘অনুশোচনা নেই’ বলে জানিয়েছেন দলটির প্রধান কোচ টমাস টুখেল। ম্যাচের প্রথমার্ধের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রাখা এবং ৫৫তম মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ড রক্ষণাত্মক খোলসে ঢুকে পড়ে। যে আক্রমণাত্মক ফুটবল খেলে তারা এগিয়ে গিয়েছিল, তা বাদ দিয়ে তারা রক্ষণভাগ ধরে রেখে কেবল লিড বাঁচানোর চেষ্টা করতে থাকে। এরই সুযোগ নিয়ে ম্যাচের শেষ মুহূর্তের ৮৫ ও ৯২তম মিনিটে দুটি গোল করে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। টুখেলের এমন অতি নেতিবাচক কৌশলের কারণে ম্যাচ হেরে বিদায় নেওয়ার পর সাবেক

ইংলিশ তারকারা কোচের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। সাবেক ইংলিশ কিংবদন্তি ওয়েইন রুনি ও জন টেরি দলটির এমন পারফরম্যান্সের তুমুল সমালোচনা করেছেন। তাদের মতে, টুখেল দলকে অত্যন্ত নেতিবাচক মানসিকতায় খেলিয়েছেন। বিশেষ করে, এক গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণাত্মক খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে ডিফেন্ডার নামানোর সিদ্ধান্তকে তারা বড় ভুল হিসেবে দেখছেন। আক্রমণ করার চেষ্টা পুরোপুরি বাদ দিয়ে কেবল রক্ষণ সামলানোর এই আত্মঘাতী কৌশলেই শেষ পর্যন্ত ডুবেছে ইংল্যান্ড। তবে ম্যাচ শেষে নিজের সিদ্ধান্ত নিয়ে মোটেও অনুতপ্ত নন টুখেল। বিবিসির সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আপনি লাখো কোচের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে পারেন, কিন্তু সিদ্ধান্তটা মাঠের মধ্যে আমাকেই নিতে হতো। আমি ম্যাচটি বিশ্লেষণ করে একটি

নির্দিষ্ট উপায়ে এগিয়েছি, তাই এর দায় সম্পূর্ণ আমার। এই মুহূর্তে আমার কোনো অনুশোচনা নেই। দল সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে এবং আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম।’ তিনি আরও যোগ করেন, ‘পুরো টুর্নামেন্ট বিশ্লেষণ করার মতো সময় এটি নয়, আমরা কেবল একটি গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে বিদায় নিয়েছি।’ রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার পাশাপাশি ম্যাচের শেষের দিকে ইংল্যান্ডের খেলোয়াড় বদলের সিদ্ধান্তগুলোও ছিল পুরোপুরি রক্ষণমুখী। ম্যাচের ৭২তম মিনিটে একমাত্র গোলদাতা অ্যান্থনি গর্ডনকে তুলে নিয়ে রক্ষণভাগের খেলোয়াড় এজরি কোনসাকে মাঠে নামানো হয়। খেলা শেষের পর এক সম্প্রচারে টুখেল নিজের কৌশল ও খেলোয়াড় বদলের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘ভেতরের ফাঁকা জায়গাগুলো বন্ধ করতে এবং বাতাসে ভেসে আসা বলগুলো ঠেকাতে আমরা

পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ গোল পাওয়ার ঠিক পরেই, কোনো বদলি খেলোয়াড় নামানোর আগেই, আমরা প্রতিপক্ষকে প্রচুর ক্রস এবং গোল করার সুযোগ দিচ্ছিলাম। আমরা দলকে সাহায্য করার চেষ্টা করেছি মাত্র, তবে স্বভাবতই এর দায় কোচের ওপরেই বর্তায়। আর ফল ভালো না হলে এটা ভুল ছিল বলাটা খুব সহজ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?