কুমিল্লায় দাওয়াত না দেয়ার জের : প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লায় দাওয়াত না দেয়ার জের : প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ |
কুমিল্লার বরুড়ায় একটি পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের বালুয়া গ্রামের মো. জাকির হোসেন নামের এক লন্ডন প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। হামলার পর ওই প্রবাসীর বাড়ি ছাড়াও তার লোকজনের ১০টি বাড়িতে সশস্ত্র হামলা ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটে নেয়ার অভিযোগ উঠেছে। গত ১০ সেপ্টেম্বর বরুড়া উপজেলার শিলমুড়ি বাজার এবং পরে বালুয়া গ্রামে ওই হামলার ঘটনায় প্রতিপক্ষের লোকজনের মিথ্যা মামলা ও হামলার ভয়ে বাড়ি ছাড়া অন্তত ১০ টি পরিবারের লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী জাকিরের ছোট ভাইয়ের স্ত্রী সূচনা আক্তার বাদি হয়ে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লার আদালতে মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুয়া গ্রামের

দুলাল মিয়া, জহিরুল ইসলাম, মনির হোসেন, জালাল মিয়া এবং বোরহান উদ্দিন সরকার পতনের পর থেকে এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। হামলায় আহত বালুয়া গ্রামের হাজী আনু মিয়ার ছেলে জাকির হোসেন স্ত্রী-সন্তানসহ লন্ডনে বসবাস করেন। সম্প্রতি তিনি দেশে এসে নিজ বাড়িতে আত্মীয় স্বজনদের নিয়ে একটি পারিবারিক ভোজ অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় দুলাল মিয়াসহ অন্যান্য আসামিরা প্রবাসী জাকিরের উপর ক্ষিপ্ত হয়। গত ১০ সেপ্টেম্বর দুপুরে জাকির স্থানীয় শিলমুড়ি বাজারে কেনাকাটা করতে যান। এসময় দুলাল মিয়া তাকে দেখে দৌড়ে এসে ‘আমাকে দাওয়াত দিলি না কেন’ বলেই পাশে থাকা একটি ইট দিয়ে প্রবাসী জাকিরের মাথায় আঘাত করেন। এসময়

দুলালের সহযোগী জহির, মনির, জালাল ও বোরহান উদ্দিনসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা আশংকানজক অবস্থায় জাকিরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। জাকিরের পরিবারের অভিযোগ অভিযুক্তরা হাসপাতালে এসেও আহতদের ভয়ভীতি দেখান। পরে ওইদিন বিকেলেই তারা জাকিরের বাড়ি ও তার লোকজনের ১০/১২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী জাকির লন্ডনে গিয়ে একটি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন তিনি। প্রবাসী জাকির হোসেন মুঠো ফোনে বলেন, এর আগেও দুলাল চক্র তার কাছ থেকে একাধিকবার চাঁদা নেয়। এবার সরকার পতনের পর তারা সংঘবব্ধ হয়ে কয়েকবার চাঁদা চায়। এছাড়া

এলাকার লোকজনের সাথে আমার কিছু জমি সংক্রান্ত বিরোধের নেপথ্যে ছিল দুলাল চক্র। কিন্তু আমি নিজ দায়িত্বে এসব বিরোধ মীমাংশা করায় কোন দুলাল চক্র আমার উপর ক্ষিপ্ত হয়। তাই চাঁদা না পেয়ে অনুষ্ঠানে দাওয়াত না দেয়ার অযুহাত তুলে আমাকে হত্যার চেষ্টা করেছে। বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও একটি হোন্ডাসহ মালামাল লুটে নেয়। পরে তারাই উল্টো আমাদের বিরুদ্ধে মাদকের মিথ্যা অপবাদ ও হামলার মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেছে। তিনি আরও বলেন, আমার বাড়ি কাজ করার সময় একই গ্রামের মাজহারুল ইসলাম হাসান কাজ তদারকী করতো। সেই সময় থেকে তার সাথে পরিচয়। এখন তাকে আমার সাথে জড়িয়ে জড়িয়ে থানায় আমার উপর হামলাকারী দুলাল মিয়া তার স্ত্রী

কুহিনুর বেগমকে বাদী করে গত ১৪ সেপ্টেম্বর থানায় মিথ্যা মামলা দিয়েছেন। এ অভিযোগের কোন সত্যত্ ানাই। এদিকে অভিযুক্তদের মুঠোফোনে কল করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তারা মোবাইল সংযোগ কেটে দেন। পরে আর ফোন তোলেননি। বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আমি বরুড়া থানায় নতুন যোগদানের আগেই এ হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে উভয় গ্রুপের লোকজন আহত আছে। থানা ও আদালতে পাল্টাপাল্টি মামলাও হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?