কালিয়াকৈরে আগুনে পুড়ছে বনাঞ্চল, হুমকিতে জীববৈচিত্র্য ও পরিবেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫
     ৭:৫৬ অপরাহ্ণ

কালিয়াকৈরে আগুনে পুড়ছে বনাঞ্চল, হুমকিতে জীববৈচিত্র্য ও পরিবেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ | ৭:৫৬ 103 ভিউ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা রেঞ্জের বারবাড়িয়া এলাকার সংরক্ষিত বনভূমিতে ফের আগুন লেগেছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে দুর্বৃত্তদের ছড়িয়ে দেওয়া আগুনে বনাঞ্চলের একাধিক জায়গা পুড়ে যায়। বনবিভাগের তথ্য ও স্থানীয়দের অভিযোগ মতে, পরিকল্পিতভাবে শালবন ধ্বংস করে বনভূমি দখল ও প্লট তৈরির উদ্দেশ্যেই এই আগুন লাগানো হচ্ছে। এতে শুধু জীববৈচিত্র্য নয়, এতে হুমকির মুখে পড়ছে প্রাকৃতিক পরিবেশও। বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কে রয়েছেন এলাকার সাধারণ মানুষ। আগুন লাগার সময় অনেকে নিজের ঘরবাড়ি রক্ষায় পানি ছিটিয়ে চেষ্টা করেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, "প্রতিবছর এই সময়ে কোথাও না কোথাও বন জ্বলে। দোষীরা আগুন লাগালেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব থাকে।" এছাড়া প্রশ্ন উঠেছে বনবিভাগের ভূমিকা নিয়েও। আগুন লাগার পর ফায়ার

সার্ভিসকে খবর না দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে আগুন লাগার পর বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু বিকেল ৫টা পর্যন্ত তারা আগুন নেভাতে ব্যর্থ হন। বোয়ালী বিট কর্মকর্তা আবু ইউনুছ বলেন, "আমরা খবর পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেছি। কিন্তু স্বল্প জনবল ও সরঞ্জামের কারণে নিয়ন্ত্রণে আনতে পারিনি। এর আগেও অনেক জায়গায় একইভাবে আগুন লেগেছে। এসব ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা আছে।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিল্প ভবন ধস কুইন্সে নারীর বিচ্ছিন্ন দেহ উদ্ধার, স্বামীকে গ্রেপ্তার টাইটানিকের রোমান্টিক দৃশ্যের আদলে ট্রাম্প-এপস্টিনের ভাস্কর্য ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা’ থেকে আটক ঢাবি অধ্যাপক জামালকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের পাকিস্তানপ্রেমের খেসারত, নিরাপত্তা সংকটে দক্ষিণ এশিয়া: স্পেনের বিশ্ববিদ্যালয়ের গবেষণা চার মামলায় জামিন হলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের হাওরের বাঁধের অর্থে শিবির নেতার বাড়ির সড়ক সংস্কারে ২৩ লাখ টাকার প্রকল্প উপহার সুনামগঞ্জের ডিসির! ১১ মার্চ: বঙ্গবন্ধুর আহ্বানে অচল হয়েছিল পাকিস্তানি শাসনযন্ত্র সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রকল্পকে বলা হয়েছিল ‘দেশ বিক্রি’, সেই পাইপলাইনই আজ জ্বালানির শক্ত ভিত্তি বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ তোফাজ্জল হত্যা মামলা: প্রধান দুই অভিযুক্ত বাকের ও আব্দুল কাদেরকে বাদ দিয়েই মামলার চার্জশিট ভারত থেকে আসা ৫ হাজার টন ডিজেল খালাস শেষ হচ্ছে বুধবার হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় বুলবুলের কমিটি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু অতিমাত্রায় ‘তেলবাজি’, জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি পাতাল রেল হচ্ছে না আগামী ৫ বছরেও, আটকে গেছে প্রকল্প সহকর্মীদের আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে অগ্রণী ব্যাংকের ৪৩ কোটি টাকা হাপিশ, অভিযুক্ত পগার পার দুবাইতে