কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ নেতার ওপর হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪

কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে ছাত্রলীগ নেতার ওপর হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ |
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনিরুল ইসলাম মীমকে (২৬) আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপসহ বেধরক পিটুনি দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। পরে বাধ্য হয়ে পুলিশ আবার তাকে আদালতের হাজতখানায় নিয়ে যায়। এ সময় মীমের বিচারের দাবিতে শ্লোগান দিতে থাকেন তারা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মীমকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠায় পুলিশ। মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতা এলাকার যুবদল নেতা গোলাম রফি অপুর ছেলে মনিরুল ইসলাম মীমকে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ভেন্ডাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মনিরুল

ইসলাম মীম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক। সরেজমিনে আদালত প্রাঙ্গণে দেখা যায়, মীমকে আদালতে তোলার খবর শুনে আদালত এলাকায় জড়ো হতে থাকে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ পরিস্থিতি সামাল দিতে তিনটি পিকআপ ভ্যান করে পুলিশ আসে ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণ শিক্ষার্থীদের বোঝানো হলেও তারা পিছু হটেনি। সন্ধ্যার কিছু সময় পর পর্যাপ্ত পুলিশ প্রহরায় মাথায় পুলিশের হেলমেট ও বুকে পুলিশের জ্যাকেট পড়িয়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয় মীমকে। ছাত্র-জনতা এ সময় মীমকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করা শুরু করে। এক পর্যায়ে শিক্ষাথীরা পিটুনি দিতে শুরু করে। পুলিশ মীমকে প্রিজন ভ্যানে তুলতে ব্যর্থ হয়ে ফের তাকে আদালতের হাজতখানায়

নিয়ে যায়। এরপর খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে তাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠায় পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর হামলা করে মারধর করে মীমসহ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। যে কারণে শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে তাকে ডিম নিক্ষেপ করে ও পিটুনি দেয়। এ বিষয়ে সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মীমকে সেনাবাহিনীর সহায়তায় কারাগারে পাঠানো হয়েছে এবং আদালত এলাকা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন রপ্তানি আয়ের ধারাবাহিক পতনের মধ্যেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য সরকারের বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি