এশিয়া কাপ থেকে পাকিস্তানকে বের করে দেওয়া হতে পারে: সুনীল গাভাস্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫
     ৪:০২ অপরাহ্ণ

এশিয়া কাপ থেকে পাকিস্তানকে বের করে দেওয়া হতে পারে: সুনীল গাভাস্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ৪:০২ 112 ভিউ
কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান। যার আঁচ পড়তে শুরু করেছে মাঠের ক্রিকেটেও। আর এই পরিস্থিতি যদি ঠিক না হয় তাহলে আসন্ন এশিয়া কাপে পাকিস্তানকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে বাদ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভারতের কিংবদন্তী ব্যাটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। চলতি বছর ভারত ও শ্রীলংকায় এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। টুর্নামেন্টের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। হাইব্রিড মডেলে হওয়া এই টুর্নামেন্টে অংশ গ্রহণের কথা রয়েছে পাকিস্তানেরও। তবে এখন সেটি নাও হতে পারে বলে শোনা যাচ্ছে। আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সুনীল গাভাস্কার বলেন, ‘বিসিসিআই-এর অবস্থান সবসময়ই ভারত সরকার যা করতে বলে তাই। তাই আমি মনে করি না এশিয়া

কাপের ক্ষেত্রে এটি আলাদা হবে। ভারত এবং শ্রীলংকা এশিয়া কাপের এই বিশেষ সংস্করণের আয়োজক, তাই এটি নির্ভর করে পরিস্থিতি আদৌ পরিবর্তিত হয়েছে কিনা তার উপর। তবে যদি পরিস্থিতি না বদলায়, তাহলে আমি পাকিস্তানকে এশিয়া কাপের অংশ হতে দেখছি না।’ ভারত-পাকিস্তান পরিস্থিতির উন্নতি না হলে এসিসি ভেঙে যেতে পারে বলেও ধারণা সুনীলের। তিনি বলেন, ‘আমি জানি না এটা কীভাবে হবে। এটা হতে পারে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে দেওয়া যেতে পারে। তখন কেবল তিন জাতির সফর করতে দেখতে পারেন। সেখানে তিন জাতির টুর্নামেন্ট হতে পারে, অথবা হংকং বা সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানিয়ে চার জাতির টুর্নামেন্ট হতে পারে। এটি ঘটতে পারে। তবে

আগামী কয়েক মাস কী ঘটে তার উপর এসব নির্ভর করছে।’ গাভাস্কার আরও বলেন, ‘ভারত যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, তাহলে এটা ঘটতে পারে। আমরা তখন বলতে পারি বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তানকে নিয়ে ৪ জাতি বা ৫ জাতি নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। এটাও হতে পারে বাংলাদেশ বা শ্রীলংকা টুর্নামেন্টটি আয়োজন করছে।’ তিনি আরও বলেন, ‘যা ঘটছে তাতে যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যায়, তাহলে আমি মোটেও অবাক হব না। আমি বলতে চাইছি, যদি দুটি দেশ একে অপরের বিরুদ্ধে লড়াই করে, তাহলে একে অপরের সঙ্গে খেলাধুলা করা একটু কঠিন।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৫ মার্চ ১৯৭১- টঙ্গীতে শ্রমিক হত্যাকাণ্ড ও বিক্ষোভ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন ঐতিহাসিক ৭ই মার্চ এবং একজন হতদরিদ্র পঙ্গু ‘মনোয়ারা বিবি’ নেপালের ‘অভ্যুত্থানকারী’ যুবকরা ক্ষমতার কাছাকাছি, বাংলাদেশী আন্দোলনকারীরা কেন ব্যর্থ? কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি বেতন ৪৯ হাজার টাকা, নিজের ও স্ত্রীর নামে গড়েছেন অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড় জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক বনমোরগ উদ্ধারের পর বনে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা, খেয়ে ফেলার অভিযোগ রাষ্ট্রপতি: হাজারো প্রাণের বিনিময়ে আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ স্ত্রীকে দামি জুতা কিনে দিতে না পারা যুবকের আত্মহননের চেষ্টার ভুয়া গল্প অন্তর্জালে, প্রকৃত ঘটনা যা জানা গেল বাধা ও শর্ত উপেক্ষা করেই জোয়াহেরুল ইসলামের জানাজায় মানুষের ঢল আওয়ামী লীগ প্রসঙ্গে রুমিন ফারহানা সমন্বয়ক জিনিয়ার ‘অন্ধকার জগৎ’: তরুণীদের নেশা করিয়ে পাঠানো হতো পুলিশ কর্মকর্তার কাছে! যশোরে পৈশাচিকতা: ছাত্রলীগ নেতা জাহিদের ৭৫ বছর বয়সী বৃদ্ধা মায়ের পায়ের রগ কাটল দুর্বৃত্তরা নেতাকর্মীদের মুক্তি না দিলে প্রত্যক্ষ আন্দোলনের হুঁশিয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের