এভারটনের শেষের চমকে পয়েন্ট ভাগাভাগি করল লিভারপুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

এভারটনের শেষের চমকে পয়েন্ট ভাগাভাগি করল লিভারপুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
নির্ধারিত সূচি অনুযায়ী গত বছরের ডিসেম্বরে হওয়ার কথা ছিল লিভারপুল-এভারটন ম্যাচ। তবে ঝড়ের কারণে তখন ম্যাচটি মাঠে গড়ায়নি। দর্শকদের অপেক্ষায় রাখা এই ম্যাচ শেষ পর্যন্ত সেই প্রতিক্ষার প্রতিদান দিয়েছে। দারুণ লড়াইয়ে জয়ের পথেই ছিল লিভারপুল। তবে ম্যাচের অন্তিম মুহুর্তের গোলে বদলে যায় চিত্রনাট্য। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। লিভারপুলের হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও মোহাম্মদ সালাহ। আর এভারটনের হয়ে গোল করেছেন বেতো ও জেমস তারকোস্কি। এই ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্ট পেলেও লিগ শিরোপা জয়ের পথে সবার সামনেই আছে লিভারপুল। ২৪ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৭ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আর্সেনাল।

ম্যাচের ১১তম মিনিটেই লিড নেয় এভারটন। মাঝমাঠে ফ্রি কিক পেয়ে দারুণ থ্রু বল বাড়ান ব্র্যাথওয়েইট, সেখান থেকে বল পেয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান বেতো। মিনিট পাঁচেক পরই গোল শোধ করে লিভারপুল। সালাহর ক্রসে হেডে গোল করেন অ্যালিস্টার। এক গোল শোধ করার পর এগিয়েও যায় লিভারপুল। ৭৩তম মিনিটে কার্টিস জোন্সের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর, ডান দিকের পোস্টে ফাঁকায় পেয়ে জোরাল শটে গোল করেন সালাহ। এই লিড ধরে রেখেই খেলা প্রায় শেষ করে ফেলছিল লিভারপুল। ৯০ মিনিটের পর যোগ করা ৫ মিনিটও পেরিয়ে যখন শেষ বাঁশির অপেক্ষায় লিভারপুল ভক্তরা, তখন চমকে দেয় এভারটন। শেষবারের মতো আক্রমণে ওঠে এভারটন

এবং সতীর্থের হেড পাস পেয়ে জেমস তারকোস্কি ডান পায়ের জোরাল শট ঠিকানা খুঁজে পেতেই উল্লাসে ফেটে পড়ে পুরো এভারটন। এরপর ঘটেছে আরো নাটকীয় ঘটনা! শেষের বাঁশি বাজতেই মেজাজ হারিয়ে ফেলেন দুই দলের কয়েকজন। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এভারটনের দুকুরে। লিভারপুল কোচ স্লটকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে লিভারপুলের কার্টিস জোন্স বহিষ্কার হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদক বিক্রির টাকা গোণা সেই যুবদল নেতা গভীর রাতে আদম ব্যবসায়ীর স্ত্রীসহ গ্রেপ্তার ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! ঈদের আগে নতুন নোটের সংকট: বঙ্গবন্ধুর ছবি থাকায় বাজারে ছাড়া হচ্ছে না ১৬ হাজার কোটি টাকা, উল্টো নতুন নোট ছাপার পেছনে অপব্যয় পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী চামড়া শিল্পে বছরে ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির সুযোগ হাতছাড়া বাংলাদেশের মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ ভয়াবহ গরমের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ হামের টিকাদানের ব্যর্থতায় হাসিনা সরকারের কোনো দায় নেই : ডা. রাকিব ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার ফেসবুকে কোন কনটেন্টে সবচেয়ে বেশি ভিউ আসে? নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয় দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা ‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে? প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার মাত্র ১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন সূর্যবংশী