এবার প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৯ দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪

এবার প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৯ দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ |
উপদেষ্টা পরিষদ নির্ধারণে বিশেষ কমিটি গঠনসহ ৯ দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশ ২.০ এর সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। উপদেষ্টা পরিষদ নির্ধারণে বিশেষ কমিটিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ ও মাদ্রাসার প্রতিনিধি অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে, যেন কারো ইচ্ছামতো উপদেষ্টা নিয়োগ দেওয়া সম্ভব না হয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, দ্রুত সময়ের মধ্যে আন্দোলনে হতাহতদের পরিবারের পুনর্বাসন করা, আহতদের চিকিৎসায় হাসপাতালগুলোতে সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা নিরসন করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

ঠেকাতে বাজার মনিটরিংসহ দেশের সব পর্যায়ে সিন্ডিকেট প্রথা বিলুপ্তির জন্য ছাত্রদের অংশীদারত্বে পেট্রোল টিম গঠন করা, গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া, সংবিধান পুনর্লিখন ও সংস্কার করা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ১৫ শতাংশ আরোপিত ভ্যাট প্রত্যাহার করা, কৃষিনির্ভর বাংলাদেশে আন্তর্জাতিক মানের একজন বাংলাদেশি কৃষিবিদ বিজ্ঞানীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া। এ ছাড়া সব সংস্কার কমিশনে জনমত জরিপের মাধ্যমে সংস্কার কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনসাধারণের কাঙ্ক্ষিত সংস্কার নিশ্চিতের দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী হাসনাত, ইউরোপিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী জাকের হোসেন মনজুর, গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী জানে আলম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী হৃদয় স্বজন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত