৩ কেজি আইসসহ বিদেশি নাগরিক আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৬

৩ কেজি আইসসহ বিদেশি নাগরিক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৬ |
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) মো. শাহ আলম নামে মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি-২ এর সদস্যরা। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত ১টি হস্তচালিত কাঠের নৌকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। রোববার (২৩ আগস্ট) সকালে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভুঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে সাবরাং এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাফ নদীতে অবস্থান নেন বিজিবি সদস্যরা। এ সময় মিয়ানমার জলসীমা থেকে একটি কাঠের নৌকা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিজিবির নৌ-টহল দল

দ্রুত ঘটনাস্থলের দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর নৌকাটি চ্যালেঞ্জ করে। লে. কর্নেল হানিফুর রহমান ভুঁইয়া জানান, এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক চোরাচালানকারীদের তিনজন নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে বিজিবির আভিযানিক দল ঘটনাস্থল থেকে মো. শাহ আলম (৫০) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করে। তিনি আরও জানান, পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে গোপন কুঠুরিতে অত্যন্ত কৌশলে লুকানো ৩টি প্যাকেট থেকে সর্বমোট ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহণে ব্যবহৃত ১টি হস্তচালিত কাঠের নৌকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শিক্ষক নিয়োগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের জন্য সুখবর জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ আটক ৫ জনকে কারাদণ্ড ৩ কেজি আইসসহ বিদেশি নাগরিক আটক গাজায় একাকী বেঁচে থাকা এক প্রজন্মের টিকে থাকার সংগ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি আওয়ামী লীগ আমলের কোনো সক্ষমতাই ধরে রাখতে পারছে না বিএনপি সরকার চুয়াত্তরের দুর্ভিক্ষ: বন্যা, অধিকার বঞ্চিতকরণ, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শীতল যুদ্ধের খাদ্য-রাজনীতির গভীরতর বিশ্লেষণ ক্রমাগত ধর্ষণের পর হত্যার হুমকি শিক্ষকের, ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার চেষ্টা