জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ আটক ৫ জনকে কারাদণ্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৬

আরও খবর

পদ্মা-যমুনার পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি

ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা

মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা

ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান

৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল

‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ আটক ৫ জনকে কারাদণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৬ |
জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার ভোরে জামালপুর সদরের নরুন্দি চকবাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। পুলিশ জানায়, ১৮ বস্তায় করে এসব মাংস পিকআপে ঢাকায় নেওয়া হচ্ছিল। আটক ব্যক্তিদের বাড়ি জামালপুর, টাঙ্গাইল, শরীয়তপুর ও ঢাকায়। পুলিশের দাবি, নরুন্দি মিরাপুর ঘাট এলাকা থেকে পিকআপটি ঢাকার যাত্রাবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপসহ পাঁচজনকে আটক করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে যায়। দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুরের সরিষাবাড়ীর সাঞ্চারপাড়ের মো. জুয়েল, শরীয়তপুরের জাজিরার তাসির মিয়া এবং টাঙ্গাইলের শোলাকুড়ির হুমায়ুন, চরধোবাকান্দির শহীদ

মিয়া ও আফজাল মিয়া। নরুন্দি তদন্ত কেন্দ্রের (পুলিশ ফাঁড়ি) ইনচার্জ নাজমুল হক বলেন, দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহের বিষয়ে গোপন তথ্য পাওয়া যাচ্ছিল। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা নিয়মিত ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রির কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। পরে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে ছয় মাস করে এবং পিকআপের চালক ও হেলপারকে দুই মাস করে কারাদণ্ড দেন। একই সঙ্গে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা মাংস নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন হোসেনের উপস্থিতিতে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। জব্দ করা হয়েছে পিকআপটিও। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা পদ্মা-যমুনার পানি বাড়ছে, তলিয়ে গেছে ফসলি জমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া কারাগারে জন্মের পর মায়ের সঙ্গে কাটল ৭ বছর, অবশেষে মুক্ত মোবাশ্বেরা ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা ‘কখনও ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে’ গরু চুরিতে আটক শিবির নেতা সাঈদীকে গরুর সাথে বেঁধে রাখল সাধারণ জনতা কোটিপতির সংখ্যা বেড়ে চললেও কমছে সাধারণের ক্রয়ক্ষমতা, দরিদ্রের খাবারে পড়েছে টান ঘড়ি কিনতে গিয়ে পরিচয়, অতঃপর প্রতারণা ও ধর্ষণ: এনসিপি নেতার বিরুদ্ধে মামলা সাফ চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশিত বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি নোয়াখালীতে সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন বিএনপি সরকারের ক্যাঙ্গারু কোর্টে ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ ৭ জনের ফাঁসির রায় পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: সাত নেতার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের মানবাধিকার সংগঠন জেএমবিএফ-এর তীব্র নিন্দা: বিচারিক মানদণ্ড অনুসরণ না করেই আওয়ামী লীগের ৭ নেতার রায় ঘোষণা ছাত্রলীগের সাবেক ১৬ সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতি: অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান