এইচএসসির ফল তৈরির রূপরেখা মন্ত্রণালয়ে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

এইচএসসির ফল তৈরির রূপরেখা মন্ত্রণালয়ে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা সাতটি বিষয়ে নেওয়ার পর বাকিগুলো বাতিলের কারণে এখন ফলাফল কীভাবে প্রস্তুত হবে, তার রূপরেখা দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বোর্ডগুলো। এই ফল মূল্যায়নের প্রস্তাব সপ্তাহখানেক আগে পাঠিয়েছে বোর্ডগুলো। তবে প্রস্তাবটি এখনও অনুমোদন পায়নি বলে বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল কবে নাগাদ দেওয়া হবে এবং কোন প্রক্রিয়ায় ফলাফল তৈরি করা হবে- সেটি রূপরেখা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনও অনুমোদন পাইনি, পেলে জানাতে পারব। কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতিতে জুলাইয়ের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়।

সরকার পতনের পর আরেক দফা সহিংসতায় বিভিন্ন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় পরীক্ষা আরও পিছিয়ে যায়।পরে স্থগিত পরীক্ষাগুলো ১১ সেপ্টেম্বর থেকে নেওয়ার নতুন সূচি দেওয়া হলেও অন্তর্বর্তী সরকার তা আরও দুই সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্নে পরীক্ষার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরে পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে অনড় অবস্থান নিলে সরকার তাদের দাবি মেনে নেয়।ফলে শিক্ষা কর্মকর্তাদের সামনে পরীক্ষা হওয়া সাতটি বিষয় ছাড়া অন্য বিষয়গুলোর মূল্যায়ন নিয়ে এবার জটিলতায় পড়তে হচ্ছে। শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা গত ২১ অগাস্ট বৈঠকে বসে দেড় মাসের মধ্যে ফল প্রস্তুতের সিদ্ধান্ত নিলেও স্থগিত পরীক্ষার মূল্যায়নের পদ্ধতি চূড়ান্ত করতে পারেননি। পরে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো.

আবুল বাসার গণমাধ্যমকে বলেন, ফল প্রস্তুত করতে দেড় মাস সময় লাগবে। কিছু খাতা পরীক্ষকদের কাছে পাঠানো বাকি আছে, সেগুলো আমরা পাঠাব।তিনি এও পরিষ্কার করেছেন, এবার অটো পাশের কোনো সুযোগ নেই। স্থগিত পরীক্ষাগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে, যাতে তারা বঞ্চিত না হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু