উপদেষ্টা ফারুকীর শপথের পর যা লিখলেন স্ত্রী তিশা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪

উপদেষ্টা ফারুকীর শপথের পর যা লিখলেন স্ত্রী তিশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪ |
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন তিন উপদেষ্টাকে শপথ পড়িয়েছেন, তাদের মধ্যে ছিলেন ফারুকীও। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এই নির্মাতাকে অভিনন্দন জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বঙ্গভবনে ফারুকীর সঙ্গী হয়েছিলেন তিশা। স্বামীর উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের মুহূর্তের ভিডিও ফেসবুকে পোস্ট করে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’ তিশার ফেসবুক পোস্টে অনেকে ফারুকীকে অভিনন্দন জানাচ্ছেন। সে ভিডিওতে ইতোমধ্যে ১২ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। মন্তব্য পড়েছে আটশর কাছাকাছি। তিশা ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই ফারুকীকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নির্মাতা স্বপন আহমেদ, নির্মাতা খিজির হায়াত খান, নির্মাতা রাশীদ

পলাশ, নির্মাতা গৌতম কৈরী, সংগীতশিল্পী এলিটাসহ আরও অনেকে। মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে ছোটপর্দা এবং বড়পর্দায় সাড়াজাগানো সব কাজের মধ্য দিয়ে ভক্তদের বিনোদন দিয়ে এসেছেন তিনি। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে, ‘৫১ বর্তী’, ‘৪২০’, ‘৬৯’ ইত্যাদি। এছাড়া ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘ব্যাচেলর’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমাও নির্মাণ করেছেন তিনি। ওটিটিতে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লেডিস এন্ড জেন্টলম্যান’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী’ ইত্যাদি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ