ইসরায়েলি হয়েও ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি করতেন স্বামী-স্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪

ইসরায়েলি হয়েও ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি করতেন স্বামী-স্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ |
ইসরায়েলের নাগরিক হয়েও ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিনবেট ও পুলিশের বরাতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তা বলছেন, সম্প্রতি ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির বহু অভিযোগ আসছে। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে আটক হচ্ছেন অনেকে। যুদ্ধবাজ কোনো দেশের জন্য বিষয়টি অস্বাভাবিক নয়। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, ইরানি এসব গুপ্তচর ইসরায়েলের নাগরিক। সর্বশেষ গ্রেপ্তার হওয়া দুজন রাফায়েল ও লালা গুলিয়েভও ইসরায়েলি। তারা উভয়ই ৩২ বছর বয়সী। এদের একজন হত্যাকারী খোঁজার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এ ছাড়া দেশের নিরাপত্তা ও জাতীয় অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিলেন তারা। সে সঙ্গে দেশটির নিরাপত্তা থিংক ট্যাংকখ্যাত এক একাডেমিকের অনুসরণ করছিলেন

অভিযুক্তরা। ধারণা করা হচ্ছে, ওই বিশেষজ্ঞের ক্ষতি করার জন্যই এমনটি করা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দম্পতি জানিয়েছেন, আজারবাইজানীয় বংশোদ্ভূত একজন ইসরায়েলি তাদের নিয়োগ করেছেন। ইরানের পক্ষে কাজ করতে ইসরায়েলিদের নিয়োগের একটি বিশেষ দল এর সঙ্গে জড়িত। তারা মূলত অভিবাসীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এ ধরনের কাজে যুক্ত করার চেষ্টারত। ইসরায়েলি কর্মকর্তা জানান, ওই দম্পতি একাধিক মিশন বাস্তবায়নের দায়িত্বে ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা হচ্ছে, এর পেছনের কুশিলবদের গ্রেপ্তার সম্ভব হবে। এদিকে কোন প্রলোভনে তারা এ বিপজ্জনক কাজে যোগ দিয়েছেন, সে ব্যাপারে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে শিনবেট। বলেছে, ইরানের ভয়ংকর গুপ্তচরবৃত্তির এটি একটি উদাহরণ। এটি প্রমাণ করে, ইরান ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত এবং সন্ত্রাসবাদী

কাজ চালাতে ইসরায়েলিদের বিপথগামী করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রসঙ্গত, চলতি বছর বিভিন্ন সময় ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে অনেক ইসরায়েলি আটক হয়েছে। সম্প্রতি এ অভিযোগে সাত ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন এ গুপ্তচররা ইরানের হয়ে ৬০০টিরও বেশি অভিযানে অংশ নিয়েছেন বলে দাবি করে পুলিশ। এসব অভিযানের উদ্দেশ্য ছিল সংবেদনশীল সামরিক তথ্য ফাঁস করা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ‘সম্ভাব্য লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি। “রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল ‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম