ইসরাইলের ‘মেতুলা সামরিক কেন্দ্র’ ধ্বংস করল হিজবুল্লাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪

ইসরাইলের ‘মেতুলা সামরিক কেন্দ্র’ ধ্বংস করল হিজবুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ |
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার ইসরাইলের মেতুলায় একটি সামরিক কেন্দ্র ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে। শুক্রবার সকালে মেতুলায় তিনটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইলি ওই সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এ হামলার পর দখলকৃত ওই ফিলিস্তিনি অঞ্চলজুড়ে সতর্ক সাইরেন বাজানো হয় বলে জানা গেছে। এছাড়াও ইসরাইলি মিডিয়ার জানিয়েছে, শেবা ফার্মসেও একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে হিজবুল্লাহ নিয়মিতভাবে ইসরাইলের সামরিক অবস্থানের ওপর হামলা চালিয়ে আসছে। যা মূলত অবরুদ্ধ গাজা ও দক্ষিণ লেবাননের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে পরিচালিত হচ্ছে। ইসরাইল গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্মম যুদ্ধ শুরু করে। এতে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত এবং

৯৬ হাজার জন আহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সেই সঙ্গে ইসরাইল গাজার ওপর একটি সম্পূর্ণ অবরোধ আরোপ করে, যার ফলে দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য, ও পানির সংকটে পড়েছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, লেবাননে গত মঙ্গলবার ও বুধবার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ফলে ৩৭ জন নিহত এবং ৩ হাজার ২৫০ জন আহত হয়েছেন। বিশ্লেষকরা মনে করেন, ইসরাইলের এ পদক্ষেপের উদ্দেশ্য হলো- হিজবুল্লাহকে সীমান্ত থেকে সরে যেতে বাধ্য করা এবং গাজার যুদ্ধ শেষ হওয়ার আগেই সীমান্তে হামলা বন্ধ করার দাবিও বাতিল করা। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ