ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান
১১ দেশকে নিয়ে বিশাল সামরিক মহড়ার ঘোষণা ভারতের
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ‘এরিয়া ৫১’এ ভয়ঙ্কর কাঁপন
পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প
নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস
ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প
ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর
ইরানের হাতে কোনো পরমাণু বোমা নেই- নেতানিয়াহু
ইরানের হাতে যে এখনও পর্যন্ত কোনও পরমাণু অস্ত্র নেই, তা একপ্রকার মেনে নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “ভাবুন যদি ইরানের হাতে পরমাণু বোমা থাকত, তবে কী হতে পারত!”
আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। তবে ইরান যে এখনও কোনও পরমাণু অস্ত্র তৈরি করে উঠতে পারেনি, তা কার্যত স্বীকার করে নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। একই কথা বলা হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র রিপোর্টেও।
সাধারণ ভাবে পরমাণু বোমা তৈরি করতে গেলে ৯০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। তবে ৪২ কিলোগ্রাম ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে
কম ক্ষমতাসম্পন্ন পরমাণু বোমা বানানো সম্ভব। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইরান প্রায় ২৭৫ কিলোগ্রাম ৬০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরির কাজে সফল হয়েছে। আর এই নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে। যদিও ইরানের দাবি বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্যই তাদের পারমাণবিক কর্মসূচি চলছে।