ইরানের জনগণকে স্বাধীনতার বার্তা দিলেন নেতানিয়াহু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪

ইরানের জনগণকে স্বাধীনতার বার্তা দিলেন নেতানিয়াহু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪ |
ইরানের জনগণেল উদ্দেশে সরাসরি এক বিরল বার্তা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি জনগণকে তিনি স্বাধীনতার বার্তা দিয়েছেন। বলেছেন, ইসরাইল আপনাদের সঙ্গে আছে। ইসরাইলি প্রধানমন্ত্রী এমন এক সময়ে এই বার্তা দিলেন, যখন দেশটি লেবানন, ফিলিস্তিন ও ইয়েমেনে ইরানি প্রক্সি গোষ্ঠীগুলোর মোকাবিলা করছে। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইংরেজিতে দেওয়া এক ভাষণে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, প্রতিদিন আপনারা এমন একটি রেজিমকে দেখতে পাচ্ছেন, যারা আপনাদের বশীভূত করে রেখে লেবাননকে রক্ষা করার, গাজাকে রক্ষা করার বিষয়ে জ্বালাময়ী বক্তৃতা দেয় এবং প্রতিদিন সেই রেজিমই আমাদের অঞ্চলকে অন্ধকারে ও আরও গভীরে যুদ্ধে নিমজ্জিত করে। ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোকে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, ইরানের ‘পুতুলদের’

নির্মূল করা হচ্ছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এমন কোনো জায়গা নেই, যেখানে ইসরাইল পৌঁছাতে পারে না। এমন কোথাও নেই যে আমরা আমাদের জনগণকে রক্ষা করতে যাবো না। নেতানিয়াহু আরও বলেন, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে আপনাদের দেশের রেজিম আপনাদের—মহান পারস্যের জনগণকে—অতল গহ্বরের কাছাকাছি নিয়ে যাচ্ছে। ইরানের সংখ্যাগরিষ্ঠ মানুষ জানে, তাদের সরকার তাদের ব্যাপারে বিন্দুমাত্র পরোয়া করে না। যদি তারা (সরকার) আপনাদের যত্ন করত, তবে তারা মধ্যপ্রাচ্যজুড়ে নিরর্থক যুদ্ধে বিলিয়ন ডলার অপচয় বন্ধ করত। এমনটা হলে আপনাদের জীবনের উন্নতি শুরু হবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, একবার ভাবুন, পারমাণবিক অস্ত্র ও বিদেশে যুদ্ধে সরকার যে বিপুল অর্থ অপচয় করেছে, তা যদি আপনাদের সন্তানদের শিক্ষা, আপনাদের স্বাস্থ্যসেবা

উন্নত করতে, আপনাদের দেশের অবকাঠামো, জল, পয়োনিষ্কাশন, আপনাদের প্রয়োজনীয় অন্যান্য জিনিস তৈরিতে বিনিয়োগ করা হতো, তাহলে পরিস্থিতি কেমন হতো এটি একবার কল্পনা করুন। নেতানিয়াহু এ সময় ইরানি জনগণকে স্বাধীনতার ব্যাপারে ইঙ্গিত দিয়ে বলেন, যখন ইরান শেষ পর্যন্ত স্বাধীন হবে—এবং সেই মুহূর্তটি ইরানের মানুষের ধারণার চেয়ে অনেক তাড়াতাড়ি আসবে—সবকিছু ভিন্ন হবে। আমরা দুই প্রাচীন জনগোষ্ঠীর মানুষ—ইহুদি ও পারস্যের জনগণ—অবশেষে শান্তিতে থাকব। আমাদের দুই দেশ ইসরাইল ও ইরান শান্তিতে থাকবে। ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো ভেঙে পড়বে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, যখন সেই দিন আসবে, পাঁচটি মহাদেশে (ইরান) যে সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলেছিল তা দেউলিয়া হয়ে যাবে, ভেঙে পড়বে। ইরান আগের মতো উন্নতি করবে:

বৈশ্বিক বিনিয়োগ; ব্যাপক পর্যটন; ইরানের অভ্যন্তরে বিদ্যমান অসাধারণ প্রতিভার ওপর ভিত্তি করে উজ্জ্বল প্রযুক্তিগত উদ্ভাবন শুরু হবে। এটা কি সীমাহীন দারিদ্র্য, নিপীড়ন এবং যুদ্ধের চেয়ে ভালো নয়? ইরানি জনগণের প্রতি আহ্বান জানিয়ে নেতানিয়াহু বলেন, ধর্মান্ধ মৌলভিদের একটি ছোট দলকে আপনাদের আশা ও স্বপ্নকে চূর্ণ করতে দেবেন না। আপনারা আরও ভালো কিছুর দাবিদার, আপনাদের সন্তানেরা আরও ভালো পাওয়ার অধিকার রাখে। আমি জানি আপনারা হামাস ও হিজবুল্লাহর ধর্ষক-খুনিদের সমর্থন করেন না, কিন্তু আপনাদের নেতারা করেন। ইরানের জনগণের জানা উচিত, ইসরাইল আপনাদের পাশে আছে। আমরা যেন একসঙ্গে সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যৎ উদযাপন পারি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘গুম’ থাকা আয়েশা ৭ বছর পর ফিরলেন জীবিত! চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে ছাত্রলীগ-যুবলীগের ১৪ কর্মী গ্রেপ্তার, ‘পুলিশের বস্তাপচা নাটকের স্ক্রিপ্ট’ বদলের দাবি ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তিন জেলায় তুলকালাম: সড়ক অবরোধ, ককটেল নিক্ষেপ ও ১৪৪ ধারা মুক্ত গণমাধ্যম দিবসে দেশান্তরি ঢাকা পোস্ট সম্পাদকের স্মৃতিচারণ: শফিক ও তার প্রেশারগ্রুপ থেকে সন্তানদের রক্ষায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বীরশ্রেষ্ঠদের ভাস্কর্যে দড়ি বেঁধে চলছে প্রশাসনের মেলা, শুকানো হচ্ছে লুঙ্গিও বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত আরও চার ব্যাংকের, ১০ ব্যাংক এক কাতারে উচ্চ খেলাপি ঋণের কারণে লভ্যাংশ দিতে পারবে না ১৭ ব্যাংক, বিধিনিষেধ আরোপ ফিফার তহবিলে উন্নয়নের জন্য তিনটি স্টেডিয়াম পাচ্ছে বাফুফে নীরবতাও অপরাধ: ইউনূসের অরাজকতা আর দেশ বিক্রির ষড়যন্ত্রে নীরব থাকা আনু মুহাম্মদ গংও অপরাধী ১৯৬৫-র যুদ্ধ থেকে তারেক রহমানের বর্তমান নীতি: জিয়া-ভারত সম্পর্কের ঐতিহাসিক ব্যবচ্ছেদ হাম থেকে বেঁচে ফিরলেও শিশুদের মস্তিষ্কের ভয়ঙ্কর ঝুঁকি, আসছে বছরগুলোয় এসএসপিই’র শঙ্কা ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: হাম-রুবেলার হাত ধরে ফিরে এলো চার দশক আগে বিলুপ্ত গুটি বসন্ত, শিক্ষকের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ শিশু মৃত্যু বিধানসভা নির্বাচনে তারকাদের হাল যেমন আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা ১০০টিরও বেশি আসন লুট করে নিয়েছে বিজেপি: মমতা শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা দেশের জন্য সতর্কবার্তা বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬ কেরালায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে কংগ্রেস?