ইমরান খানের উপহার মামলায় খালাসের আবেদন খারিজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪

ইমরান খানের উপহার মামলায় খালাসের আবেদন খারিজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ |
প্রধানমন্ত্রী থাকাকালে উপহার ভাণ্ডার তোশাখানাবিধি লঙ্ঘনের অভিযোগে একটি মামলা হয় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির নামে। সেই মামলায় খালাসের আবেদন করেছিলেন ইমরান। তবে ইমরানের সেই আবেদন খারিজ করে দিয়েছে ইসলামাবাদের একটি ট্রায়াল কোর্ট। বৃহস্পতিবার, ইসলামাবাদ সেন্ট্রাল কোর্ট-১ সিনিয়র স্পেশাল জজ শাহরুখ আরজুমান্দ রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের ভিতরে অনুষ্ঠিত শুনানির সময় পিটিআই প্রতিষ্ঠাতা এবং তার স্ত্রীর করা আবেদনের উপর তার আদেশ জানান। সাবেক প্রধানমন্ত্রী ইমরান এসময় সদ্য শেভ করা এবং ধূসর সোয়েটার পরে আদালতে হাজির হন। বুশরা, এ মামলায় গত মাসে জামিন পাওয়ায় আদালতে হাজির হননি। ৫ পৃষ্ঠার বিস্তারিত আদেশে, ট্রায়াল কোর্ট জানায়, মামলার তদন্ত স্বাধীনভাবে এনএবি দ্বারা পরিচালিত হয়েছিল। এতে বলা

হয়েছে, নিয়ম লঙ্ঘনের অভিযোগে ইমরান যে গয়নাগুলো অধিগ্রহণ করেছেন, তার মূল্য অনেক বেশি বলে জানা গেছে। যা গয়না নির্মাতা বুলগারির দ্বারা নিশ্চিত করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার প্রধান বিচারপতি আমের ফারুক এবং মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত আইএইচসি বেঞ্চ তোশাখানা-১ মামলায় ট্রায়াল কোর্টের ৩১ জানুয়ারির আদেশ খারিজ চেয়ে ইমরান ও তার স্ত্রীর আবেদনের শুনানি করেন। আইএইচসি ১ এপ্রিল ট্রায়াল কোর্টের আদেশ স্থগিত করে। পিটিআই প্রতিষ্ঠাতা এবং তার স্ত্রীর পক্ষে ব্যারিস্টার আলী জাফর উপস্থিত ছিলেন। বিশেষ প্রসিকিউটর আমজাদ পারভেজ এবং প্রসিকিউটর রফিক মাকসুদ আদালতে এনএবি-এর প্রতিনিধিত্ব করেন। শুনানির সময়, পারভেজ বলেন, তিনি ব্যক্তিগতভাবে তোশাখানা মামলার দোষী সাব্যস্ত হওয়ার পদ্ধতির সাথে একমত নন। যে কারণে তিনি

আগে পিটিআই প্রতিষ্ঠাতা এবং বুশরা বিবির সাজা স্থগিত করার কথা বলেছিলেন। এছাড়াও তিনি ট্রায়াল কোর্টের আদেশ খারিজ করে পুনরায় বিচারের জন্য রিমান্ডে নেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করেন। পরে এনএবির অনুরোধে ব্যারিস্টার আলী জাফরকে ইমরান ও বুশরার সঙ্গে পরামর্শ করতে বলে আদালত। এবং ২১ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: বিপুল ব্যয়ে নির্মিত ড্রেন ভেঙে পড়ল ৭ দিনেই, দায় চাপল মিস্ত্রিদের ঘাড়ে রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি ভারতীয় সন্দেহে বিজিবি গাড়ি বহরের উপর আক্রমণে নিহত সন্ত্রাসীরা স্থান পেলো জুলাই শহিদ গেজেটে টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো সারাদেশে ফ্যামিলি কার্ডের নিয়োগে চরম অনিয়ম: রাজনৈতিক প্রভাব ও বহিরাগতদের দাপটে প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা? চট্টগ্রাম রেলওয়েতে ছাত্রদল নেতার মাস্তানি, বখরা না পেয়ে দপ্তরে হামলা, প্রকৌশলী লাঞ্ছিত বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: রংপুরে নির্মাণের ১৫ দিনেই সড়কে ফাটল, উঠে গেছে কার্পেটিং প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ