ইতিহাস গড়া নারী ফুটবলারদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫

ইতিহাস গড়া নারী ফুটবলারদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবে ক্রীড়া মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ |
মিয়ানমারে ইতিহাস গড়েছেন বাংলাদেশের নারী ফুটবল দল। বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মত এশিয়ান কাপের টিকিট কেটেছেন তারা। তাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে রোববার দিবাগত রাতে দেশে ফিরেই জমকালো সংবর্ধনা পেয়েছেন আফঈদারা। ক্রীড়া মন্ত্রণালয় অর্থ পুরস্কারের ঘোষণা দিলেও বাফুফে আগের দেড় কোটি টাকার বোনাস এখনও দিতে পারেনি। এমনকি মধ্যরাতে ক্লান্ত দলকে হাতিরঝিলে নিয়ে অভিনব সংবর্ধনা দিয়েও এ নিয়ে কিছু জানাতে পারেনি। শুধু মিষ্টি ও ফুল দিয়ে দায়িত্ব শেষ করেছে। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে তিন ম্যাচের সবকটি জিতে নেয় বাংলাদেশ। এর মধ্যে বাহরাইন এবং তুর্কমেনিস্তানকে সমান ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে

বাংলাদেশ। আর প্রতিবেশি মিয়ানমারকে হারিয়েছে ২-১ ব্যবধানে। এর মাধ্যমে আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টে আবেদন বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব হরিলুট বাধা দিলেই তাণ্ডব চালায় বিএনপির নেতা-কর্মীরা আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: ১৬ মার্চ আলোচনার টেবিলে অধিকার ও চূড়ান্ত ফয়সালার ক্ষণ রায়েরবাজার থেকে মিরপুর: মেধাশূন্য করার সেই নীল নকশা বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায়