ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫

ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ নেবেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ |
ইউক্রেনে আগ্রাসন বন্ধ না করলে রাশিয়া আরও উচ্চ হারে কর, শুল্ক ও নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প ওই পোস্টের শুরতেই রুশ জনগণের প্রতি তার ‘ভালোবাসা’ এবং পুতিনের সঙ্গে তার ‘ভালো সম্পর্কের’ কথা উল্লেখ করে। এরপর তিনি ‘এ উদ্ভট যুদ্ধ বন্ধ করার জন্য’ সরাসরি হুমকি দেন। ট্রাম্প লিখেছেন, ‘এটা শুধু আরও খারাপ হচ্ছে। যদি আমরা একটি চুক্তি করতে না পারি এবং দ্রুতই তাহলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশে রাশিয়া যদি কোনও কিছু বিক্রি করে চলে তার ওপর উচ্চ হারে কর, শুল্ক

আরোপ এবং নিষেধাজ্ঞা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না।’ নতুন মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘এখনই একটি চুক্তি করার সময়। আর কোনও প্রাণ হারানো উচিত হবে না।’ রাশিয়া ইতোমধ্যে বিশ্বে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মধ্যে থাকা দেশ। তাদের খুব কম ব্যক্তি ও প্রতিষ্ঠান বা খাত যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। ক্ষমতায় এসে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার আশ্বাস দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফিরেই নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে যেন উঠেপড়ে লেগেছেন। ক্ষমতায় আসার আগেই লেবানন, ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের পর, এবার তার লক্ষ্য রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধ করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি। “রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল ‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম