ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৬

ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৬ |
ইসলামী আন্দোলন বাংলাদেশের (ইআবা) সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম দাবি করেছেন, জুলাই আন্দোলনের শুরু থেকেই তার দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি ও জামায়াত তখন আন্দোলনে ছিল না; তবে আন্দোলন সফল হওয়ার পর বিভিন্ন দল নিজেদের কৃতিত্ব দাবি করছে। ৫ই আগস্ট, বুধবার বিকেলে বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবা) আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, ইসলামী আন্দোলনই একমাত্র রাজনৈতিক দল, যারা কারও সঙ্গে গোপন সমঝোতা বা চুক্তি না করে সরাসরি রাজপথে থেকে আন্দোলন করেছে। তার ভাষ্য, অন্যদের বিকল্প পথ থাকলেও তাদের দলের সামনে

সে সুযোগ ছিল না। জুলাই আন্দোলনে বিএনপি ও জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, আন্দোলনের সময় দল দুটির কোনো দৃশ্যমান অংশগ্রহণ বা বিবৃতি ছিল না। তারেক রহমান সে সময় দেশে ছিলেন না বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংশ্লিষ্ট শফিকুল আলমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই আন্দোলনের আগে তাকে দেশের মানুষ তেমন চিনতেন না। সমাবেশে বর্তমান সরকারের বিভিন্ন নীতিরও সমালোচনা করেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার পর তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, জনগণকে কষ্ট দেওয়ার জন্য সরকারকে ক্ষমতায় বসানো হয়নি। সম্প্রতি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ ও

উত্তেজনার ঘটনাও তুলে ধরেন ফয়জুল করিম। তিনি বলেন, রাজনৈতিক বিরোধের সমাধান সংসদে হওয়া উচিত, শিক্ষাঙ্গনে নয়। শিক্ষার্থীদের হল বা ক্যাম্পাস ছাড়তে বাধ্য করার মতো ঘটনা জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন। সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, জনগণের সমস্যা সমাধানে শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অন্যথায় জনগণের নীরবতা একসময় ভাঙবে এবং পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে বলে তিনি সতর্ক করেন। একই সঙ্গে তিনি বলেন, অন্যায়, গুম, খুন বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে তার দল আন্দোলন চালিয়ে যাবে। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকিম। সমাবেশ শেষে

ফয়জুল করিমের নেতৃত্বে নগরীতে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য