আ.লীগ আমলে স্বতন্ত্র হিসেবে দুবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫
     ১০:০৫ পূর্বাহ্ণ

আরও খবর

আ.লীগ আমলে স্বতন্ত্র হিসেবে দুবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ | ১০:০৫ 132 ভিউ
আওয়ামী লীগ আমলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুবার নির্বাচিত বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মনসাতলী নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে মো. মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ সরকারের অধীনে সর্বশেষ দুটি উপজেলা পরিষদ নির্বাচনে মনির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে দুইবারই নির্বাচিত হন। এ ছাড়া এর আগেও তিনি বরগুনা সদর উপজেলার

২ নম্বর গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বরগুনা সদর থানার বিশেষ আইনের মামলার অভিযুক্ত আসামি বলে জানা গেছে। বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার করা হয়। তিনি বরগুনা থানার বিশেষ আইনের মামলার একজন আসামি। তাকে গ্রেফতারের জন্য বরগুনা থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছিল। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যে বাতিল হওয়া ফ্লাইটে ফ্রি টিকেট দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদে বন্ধ হলো অ্যামেরিকান দূতাবাস নিউ ইয়র্কের ৪টি এলাকায় চালু হচ্ছে বিনামূল্যে ডে-কেয়ার সেবা পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর চারদিনে যুক্তরাষ্ট্রের কত ক্ষতি হলো, কাতারে কেন বেশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে আসামির জবানবন্দি শ্রীলঙ্কায় ডুবন্ত ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছিল খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান খালেদ মুহিউদ্দীন: ক্ষমতায় গিয়ে ইউনূসও অন্য রাজনীতিবিদদের ধারা অনুসরণ করলেন দেশজুড়ে আইনজীবী সমিতিতে জয়, নওগাঁ–নেত্রকোনায় বিএনপির বাধায় প্রার্থীহীন আওয়ামীপন্থীরা শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকারী গ্রেফতার: পূর্বে শিশুধর্ষনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ৫ ই আগস্টের পর কারাগার থেকে মুক্ত শেখ হাসিনার পতনের পর বিনিয়োগে টানা পতন, ১১ বছরে সর্বনিম্ন অবস্থান ইরানে নতুন সুপ্রিম লিডার নির্বাচিত: খামেনিপুত্র মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করলেন ইরানকে সতর্ক করলেন পাকি পররাষ্ট্রমন্ত্রী: এতেই নাকি সৌদি-ওমানে কম হামলা করেছে ইরান! উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার